ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

বাড়ি থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরল দিনমজুর উসমান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ১৮৬ বার পঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। দিনমজুর ব্যক্তির নাম উসমান গনি বলে জানা গেছে। রবিবার উপজেলার কর্মধা ইউনিয়নের আমুলি পুঞ্জির নিচের একটি টিলা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। উসমান মিয়া ওই ইউনিয়নের নুনা টিলাবাড়ির মৃত হায়দার আলীর ছেলে।
বিষয়টি নিয়ে রবিবার রাতে প্রতিবেদককে নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক। তিনি বলেন, দিনমজুর উসমান মিয়া গত শনিবার রাতে বাড়ি থেকে বের হন। পরবর্তীতে তিনি আর বাড়িতে ফিরে যাননি।
রবিবার দুপুরের দিকে আমুলি পুঞ্জির নিচের একটি টিলায় উসমান গনির লাশ স্থানীয়রা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উসমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করে বলা যাচ্ছে উসমানকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আশা পর্যন্ত অপেক্ষা করতে হবে পাশাপাশি পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। হত্যা না কি এবিষয়ে বিস্তারিত তথ্য রিপোর্ট আশার অপেক্ষা।

বাড়ি থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরল দিনমজুর উসমান

আপডেট সময় : ০৪:২০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩