ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা

বাঞ্ছারামপুরের জনবান্ধব ইউএনও তরিকুল ইসলামের বদলিতে চরম ক্ষোভ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ২০৪ বার পঠিত
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলামের আকস্মিক বদলির খবরে উপজেলা জুড়ে তীব্র ক্ষোভ ও আলোচনার ঝড় বইছে। একজন সৎ, সাহসী ও জনবান্ধব কর্মকর্তার এমন বদলি কার ইশারায় হয়েছে তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউএনও তরিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকে উপজেলার সকল সরকারি প্রজেক্ট, উন্নয়নমূলক কাজ ও প্রশাসনিক কার্যক্রম অত্যন্ত সততা ও স্বচ্ছতার সাথে পরিচালনা করে আসছিলেন। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, টেন্ডারবাজি ও প্রভাবশালী মহলের চাপের কাছে তিনি কখনো মাথা নত করেননি।
স্থানীয়দের অভিযোগ, তার এই কঠোর ও সৎ অবস্থানের কারণে একটি সুবিধাবাদী ও দুর্নীতিবাজ চক্র কোণঠাসা হয়ে পড়ে। যারা দীর্ঘদিন ধরে উন্নয়ন প্রকল্প থেকে অবৈধ সুবিধা নিতে চেয়েছিল, তারাই পেছন থেকে কলকাঠি নেড়ে এই জনবান্ধব কর্মকর্তাকে সরানোর ষড়যন্ত্র করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক, একাধিক সরকারি কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধি জানান, ইউএনও তরিকুল ইসলাম স্যার অত্যন্ত ভালো মানুষ ছিলেন। সাধারণ মানুষের জন্য তার দরজা সবসময় খোলা ছিল। এক টাকার অনিয়মও তিনি সহ্য করতেন না। তার বদলিতে আমরা হতবাক।
একজন সৎ অফিসার যদি সততার পুরস্কার হিসেবে বদলির শিকার হন, তাহলে প্রশাসনের ওপর মানুষের আস্থা কোথায় থাকবে? এমন প্রশ্ন এখন বাঞ্ছারামপুরের সর্বস্তরের মানুষের।
এই অযৌক্তিক বদলির আদেশ বাতিল করে ইউএনও তরিকুল ইসলামকে স্বপদে বহাল রাখার দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল ও সাধারণ জনগণ। একই সাথে এর পেছনে কারা জড়িত তা তদন্ত করে প্রকাশ করার দাবিও উঠেছে।
ট্যাগস :

বাঞ্ছারামপুরের জনবান্ধব ইউএনও তরিকুল ইসলামের বদলিতে চরম ক্ষোভ

আপডেট সময় : ০৬:৩৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬