ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানা মালিকের এক বছরের কারাদণ্ড Logo বাগেরহাটে প্রকল্প সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ঢাকার ধামরাইয়ে ফেইক আইডির মাধ্যমে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০ Logo দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষমেলার উদ্বোধন, সবুজ ভবিষ্যৎ গড়ার আহ্বান Logo ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা মূলক প্রচারণা Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি Logo আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করল যুক্তরাজ্য Logo স্টার্টআপে নতুন সুযোগ, ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের পর পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়া হবে: কৃষিমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫২:১০ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ২৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

পেঁয়াজের পাইকারি দাম কমতে থাকায় আরও দুই-তিন দিন বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কৃষিমন্ত্রীর আলোচনায় পেঁয়াজের বিষয়টি উঠে আসে।

কৃষিমন্ত্রী বলেন, গত ১৫ থেকে ২০ দিন ধরে পেঁয়াজের বাজারে অস্থিতিশীলতা রয়েছে। হঠাৎ করে দাম বেড়ে যায়, তারপর আবার কমে যায়। কয়েকদিন ধরে বাজার ওঠানামা করে। এ প্রেক্ষাপটে গত চার-পাঁচ দিন ধরে আমরা বাজার বোঝার চেষ্টা করছি। বাজারে কি হচ্ছে; তা দেখছি। প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকা মোটেও গ্রহণযোগ্য নয়। সে তুলনায় আমাদের প্রতিবেশী দেশ ভারতে দাম অনেক কম। আমি কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের দ্বারে দ্বারে গিয়েছি। বেশির ভাগ চাষি জানান, তাদের পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে। দাম বাড়বে এই আশায় তারা ধরে রেখেছেন। বিষয়টি নিয়ে আমি উচ্চপর্যায়ে আলোচনা করেছি। পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত দুই-তিন দিনের মধ্যে পাবেন। শনিবার পেঁয়াজের দাম মণে কমেছে ৩০০ থেকে ৪০০ টাকা। যেহেতু কমার লক্ষণ দেখা দিয়েছে দুয়েক দিন দেখব। জানি মানুষের কষ্ট হচ্ছে। তবে আমরা শেষ পর্যন্ত কৃষকের স্বার্থ দেখতে চাই।

সরকার পেঁয়াজ ‘সিন্ডিকেট’ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে অভ্যন্তরীণ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পেঁয়াজের দাম কেজি প্রতি ৪৫ টাকার বেশি হওয়া উচিত নয়। কৃষিমন্ত্রী বলেন, বছরে ২৮ থেকে ৩০ লাখ টন চাহিদা রয়েছে। উৎপাদন হয়েছে ৪ লাখ টনের মতো।

উল্লেখ্য, পেঁয়াজের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে আমদানি অনুমতির (আইপি) ব্যবস্থা নিতে ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক শামীমা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের পর পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়া হবে: কৃষিমন্ত্রী

আপডেট সময় : ০১:৫২:১০ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩