সংবাদ শিরোনাম :
বাগেরহাটে যুবদলের নিন্দা ও প্রতিবাদ
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৭:০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ১৪৩ বার পঠিত

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের সদর উপজেলা যুবদল নেতা ওমর ফারুক হাওলাদারের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাগেরহাট জেলা যুবদলের নেতৃবৃন্দরা। আজ সকালে বাগেরহাট জেলা যুবদলের সভাপতি মো: হারুন আল রশীদ ও সাধারণ সম্পাদক মো: সুজন মোল্লা যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানান।
বিজ্ঞপ্তিতে বলেন, অবিলম্বে এ হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। হামলায় আহত যুবদল নেতা ওমর ফারুক হাওলাদারের দ্রুত সুস্থতা কামনা করে।























