ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo শুল্ক হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Logo তাহসানকে ঘিরে ভিভো বৈশাখ স্টোরে ব্যাপক সাড়া Logo অনলাইন অপপ্রচার নিয়ে উদ্বেগ বাড়ছে বন অধিদপ্তরের কর্মকর্তাদের Logo নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ Logo গাজীপুরে ৯০ স্টলে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন এমপি রনি Logo এই বৈশাখে তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের দারুণ সুযোগ Logo বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট

বাগেরহাটে ভয়াবহ অগ্নিকান্ড মৃত্যু-১ নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪০:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ২৯৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের চিতলমারীতে মাইশা টাওয়ার নামের একটি ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল ৯ টার দিকে চিতলমারী উপজেলা সদরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনীর সদস্যরা অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে অংশ নেয়। উদ্ধার কাজে অংশ নিয়ে অনিক নামের এক ফায়ার সার্ভিস সদস্য আহত হয়েছেন।
৫তলা বিশিষ্ট ভবনটিতে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়াসহ চারটি ব্যাংকের শাখা, বিভিন্ন কোম্পানির শোরুম, ৫ তলায় একটি বাসাবাড়ি রয়েছে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ব্যাংকগুলো মোটামুটি অক্ষত রয়েছে। এক নারীর মৃত্যু হয়েছে। এটা ধোয়ার কারণে হতে পারে। আগুন নির্বাপন ও উদ্ধার কাজে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমান পরে জানানো হবে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে পাঁচতলা থেকে নেমে আসার সময় এক নারী নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।
বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। আগুন এখন নিয়ন্ত্রনে রয়েছে।

ট্যাগস :

বাগেরহাটে ভয়াবহ অগ্নিকান্ড মৃত্যু-১ নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী

আপডেট সময় : ০৬:৪০:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫