ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভিভো ভি৭০ এফই ও ভি৭০: পাওয়া যাচ্ছে প্রি-অর্ডারে Logo এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো Logo ইনফিনিক্স নোট ৬০ প্রো: কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত Logo খারগ দ্বীপে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা Logo চীন-বাংলাদেশ সম্পর্ক দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধুত্বের: পানিসম্পদ মন্ত্রী Logo হাম ও সংশ্লিষ্ট উপসর্গে দেশে আরও ১১ শিশুর মৃত্যু Logo বিয়ের প্রলোভনে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে মামলা Logo গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ‘জিএইউ ধান-৪’: স্বল্পমেয়াদে উচ্চ ফলনে নতুন সম্ভাবনা Logo সন্ধ্যা ৬টার আগেই দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে। Logo মিলবে ছুটির সুযোগ টানা ৫ দিনের

বাগেরহাটে পুত্রের যাবজ্জীবন সাজার বেকসুর খালাস চেয়ে পিতার সংবাদ সম্মেলন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ১৩০ বার পঠিত

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে পুত্রের যাবজ্জীবন সাজা থেকে দায়মুক্ত ও বেকসুর খালাস চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছে বৃদ্ধ পিতা নিরাঞ্জন বালা (৯২)। আজ সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে বলেন, আমার এক মাত্র পুত্র নিখিল বালা ওরফে ভোলার বিরুদ্ধে গত ৩০ জানুয়ারী ২০০২ সালে মোল্লাহাট থানায় গুরুদাশ হীরা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত-২০০৩) আইনে হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা আমার পুত্রকে একমাত্র আসামী করে তদন্ত রিপোর্ট দাখিল করেন।

উক্ত মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ২৬ ফেব্রুয়ারী ২০০৪ সালে আমার পুত্রকে মৃত্যুদন্ডের আদেশ প্রদান করে। উক্ত আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল আপিল ৫৮১/০৪ দাখিল করেন। উক্ত কোর্টে নিম্ন আদালতের রায় বহাল রেখে আদেশ প্রদান করেন। পরে সুপ্রিম কোর্টের এ্যাসিলেট ডিভিশনে ক্রিমিনাল পিটিশন লিভ টু আপিল ৪৫০/০৬ দায়ের করলে আদালত তার যাবজ্জীবন সাজা প্রদান করেন। পরে মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষাসহ মামলার দায় থেকে অব্যাহতি প্রার্থনা করে গত ০৩ সেপ্টেম্বর ২০২১ তারিখে বাগেরহাট জেলা কারা কর্তৃপক্ষের মাধ্যমে ৫৬৯ ধারায় আবেদন করেন, যাহার স্বারক নং- ৪৩/৭৭।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি দ্রুত বিবেচনার জন্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষন করেছেন নিরাঞ্জন বালা। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাজাপ্রাপ্ত নিখিল বালা ওরফে ভোলার পুত্র নিউটন বালা, মাতা ভানু মতি বালা, ভগ্নিপতি রবিদাশ মন্ডল, ভাগ্নে রথিন্দ্র নাথ মন্ডল।

বাগেরহাটে পুত্রের যাবজ্জীবন সাজার বেকসুর খালাস চেয়ে পিতার সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৭:৩৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩