ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ! Logo শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স Logo ধামরাইয়ে ককটেল ও পেট্রোলবোমাসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার। Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের

বাগেরহাটে নৌকার প্রার্থী শেখ হেলাল-শেখ তন্ময় এমপির নির্বাচনী সভা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ২৩৭ বার পঠিত

বাগেরহাট ব্যুরো চীফ :
আজ বিকাল ৪ টায় স্থানীয় খানজাহান আলী কলেজ ময়দানে বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী শেখ হেলাল উদ্দিন এমপি ও বাগেরহাট-২ (বাগেরহাট-কচুয়া) আসনের প্রার্থী শেখ তন্ময়ের বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এর আগে বাগেরহাট শহরের বিভিন্ন ওয়ার্ড ও আশেপাশের ইউনিয়ন থেকে বিশাল মিছিল সহকারে নেতাকর্মীদের উপস্থিতি সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। আশপাশের বহুতল ভবনের ছাদ ও সম্মুখের রাস্তায় তিল ধারনের জায়গা ছিল না।

শেখ হেলাল উদ্দিন তার বক্তব্যে বাগেরহাটের উন্নয়েনে আরেক বার নৌকা মার্কায় উপস্থিত নেতাকর্মী এবং স্থানীয় ভোটারদের ভোট প্রদানের আহবান জানান।

তিনি বলেন, বাগেরহাট-১ ও বাগেরহাট-২ আসনে অসমাপ্ত উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে নৌকা মার্কায় আপনাদের রায় দিতে হবে। বিএনপি-জামাতের অপপ্রচারে কান না দিয়ে আগামী ৭ তারিখ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে আপনার মূল্যবান ভোটটি দিয়ে সেবা করবার সুযোগ দিন।

বাগেরহাট-২ এর নৌকা প্রতীকের প্রার্থী শেখ তন্ময় তার বক্তব্যে বাগেরহাট পৌরসভার উন্নয়নে নৌকা মার্কায় ভোট দিতে আহবান জানান। বাগেরহাটের চারটি সংসদীয় আসনে নৌকার প্রার্থীকে নির্বাচিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আহ্বাান জানান।

বাগেরহাট জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে ও সদস্য সচিব নকিব নজিবুল হক নজুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভূঁইয়া হেমায়েত উদ্দিন, শেখ তন্ময়ের মাতা রূপা চৌধুরী, পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ বশিরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

বাগেরহাটে নৌকার প্রার্থী শেখ হেলাল-শেখ তন্ময় এমপির নির্বাচনী সভা

আপডেট সময় : ০৯:৪৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪