ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আর্থিক ধাক্কা: বিপুল ক্ষতির আশঙ্কায় ভারতের ক্রিকেটাররা Logo সেতুর দায়, ভোক্তার বোঝা: চালের দাম বাড়ল ২০ টাকা Logo রাজাপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা Logo বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি Logo রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি Logo নতুন ইতিহাস সৃষ্টি: স্বর্ণের দামে Logo ভারত থেকে আরও ২ লাখ টন চাল আমদানির অনুমতি পেল বাংলাদেশ Logo ১৯৯১ সালের নির্বাচন পরিস্থিতি ফিরে আসবে এবারের নির্বাচনে: নাহিদ ইসলাম Logo তারেকের শোডাউন ও নিরাপত্তা খরচের উৎস নিয়ে হাসনাত আবদুল্লার প্রশ্ন Logo জামায়াতের পলিসি সামিট: ৩০ দেশের প্রতিনিধির সমাবেশ

বাগেরহাটে কপার ক্যাবলসহ তাপ বিদুৎ কেন্দ্রে চোর আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ২২৫ বার পঠিত

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে বাংলাদেশ- ভারত মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে ৭ কেজির অধিক কপার ক্যাবলসহ মো. শামীম (২৫) নামে এক চোরকে আটক করেছে ৩ আনসার ব্যাটালিয়নের রামপাল ক্যাম্পের সদস্যরা। আজ সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে লেবার গেইট এলাকায় অভিযান চালিয়ে ওই চোরকে আটক করে। আটক শামীম চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার কাচিয়াপাড় গ্রামের হুমায়ূন কবিরের ছেলে।
আনসার ব্যাটালিয়ন-৩ এর অধিনায়ক চন্দন দেব নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৯টার দিকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভেতর লেবার গেইট এলাকায় অভিযান চালিয়ে মো. শামীম (২৫) কে দেহ তল্লাশী চালিয়ে ১ ইঞ্চি চওড়া ও ৮ ইঞ্চি লম্বা ২২ পিস কপার ক্যাবলসহ তাকে আটক করা হয়। ৭ কেজি ওজনের ওই কপার ক্যাবলের মূল্য প্রায় সাড়ে ১০ হাজার টাকা। উদ্ধারকৃত চোরাই কপার ক্যাবলসহ আটক চোরকে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সিদ্ধান্তে মামলা দিয়ে রামপাল থানায় সোপর্দ করা হয়েছে। গত মে মাস থেকে অধ্যাবদি আনসার সদস্যরা ৫৬টি অভিযানে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের চুরি যাওয়া ৬৭ লাখ ৫৭ হাজার টাকার অধিক মূল্যের চোরাই মালামাল ও ৪৭ জনকে আটক করা হয় বলে জানান এই কর্মকর্তা।

বাগেরহাটে কপার ক্যাবলসহ তাপ বিদুৎ কেন্দ্রে চোর আটক

আপডেট সময় : ০৪:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩