ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

বাউবি ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে চুক্তি নবায়ন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ২৯৬ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ে সহযোগিতামূলক পদক্ষেপ বাস্তবায়নের নিমিত্তে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে চুক্তি নবায়ন করা হয়েছে। আজ বাউবি’র গাজীপুরস্থ অফিস সংলগ্ন কনফারেন্স হলে বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের সভাপতিত্বে এ সমঝোতা স্বারক স্বাক্ষর করা হয়। বাউবির পক্ষে রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে রেজিস্ট্রার মো. মশিউর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বাংলাদেশ প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন, দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগস্ত উন্মোচন এবং দেশ আরো এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি দেশের অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধি অর্জনে বাউবির বহি: বাংলাদেশ শিক্ষা প্রোগ্রামের কথা গুরুত্ব দিয়ে উল্লেখ করেন।

অনুষ্ঠানের সভাপতি বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, এই চুক্তির মাধ্যমে একাডেমিক কোলাবরেশনে দুই বিশ^বিদ্যালয় বিশেষ অবদান রাখবে। স্মার্ট এবং সাসটেইনেবল এডুকেশনের মাধ্যমে দেশ, শিক্ষা এবং অর্থনীতিতে সমৃদ্ধ হবে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. রকিব আহমদ, বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার মোস্তফা আজাদ কামাল, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার ড. মোঃ মুঞ্জুর-ই- খোদা তরফদারসহ উভয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাউবি ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে চুক্তি নবায়ন

আপডেট সময় : ০৯:৫৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪