ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোট মেনে নেওয়া হবে না, যদি কোন অনিয়ম হয়- মিরজা আব্বাসঃ Logo উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে গাজীপুরে, উপস্থিতি সন্তোষজনক Logo ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ আপডেট। Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান

বাংলাদেশের সমুদ্র সম্পদ নিয়ে গবেষণা ও বিনিয়োগের জন্য আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ২১২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম জার্মান বিনিয়োগকারীদের বাংলাদেশের সামুদ্রিক সম্পদে গবেষণা ও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২ মে) দুপুরে জার্মানির হামবুর্গের অ্যাংলো-জার্মান ক্লাবে আয়োজিত ‘বাংলাদেশ: সাসটেইনেবিলিটি অব সীফুড সাপ্লাই চেইন অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স’ শীর্ষক ব্যবসায়িক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান। বাংলাদেশ দূতাবাস, জার্মানি, সলিডারিটি নেটওয়ার্ক এশিয়া, বাংলাদেশ এবং জার্মান-এশিয়া প্যাসিফিক বিজনেস অ্যাসোসিয়েশন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং বাংলাদেশ দূতাবাস, জার্মানির মন্ত্রী (বাণিজ্যিক) মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বাংলাদেশের মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক, হামবুর্গে বাংলাদেশের কনসাল জেনারেল ওয়াল্টার স্কট, বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ব্লু ইকোনমি সেলের প্রধান (যুগ্ম সচিব) ড. আবু নাঈম মুহাম্মদ আবদুস ছাবুর, ফেডারেল অ্যাসোসিয়েশন অফ জার্মান ফিশ প্রসেসিং ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক ড. ম্যাথিয়াস কেলার, গ্লোবাল গ্যাপের ব্যবস্থাপনা পরিচালক ক্রিশ্চিয়ান মোলার, জার্মান-এশিয়া প্যাসিফিক বিজনেস অ্যাসোসিয়েশন কান্ট্রি কমিটির চেয়ারম্যান থমাস কোনিং, জার্মান-বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্বাস আলী চৌধুরী, সলিডারিটি, বাংলাদেশ স্ট্র্যাটেজিক এনগেজমেন্ট লিড মঈন উদ্দিন আহমেদ জার্মানির মৎস্য খাত আমদানিকারক ও ব্যবসায়ীরা সেমিনারে অংশ নেন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সলিডারিটি নেটওয়ার্ক এশিয়া, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান।
সেমিনারে মন্ত্রী বলেন, জার্মানি অনেক পুরনো, উন্নত ও সমৃদ্ধ দেশ। এ দেশের প্রযুক্তি, নীতি ও গবেষণা অনেক সমৃদ্ধ। জার্মানি ও বাংলাদেশের মৎস্য খাতে একসঙ্গে কাজ করার দারুণ সুযোগ রয়েছে। এ খাতে দুই দেশের বিশেষজ্ঞ পর্যায়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও রয়েছে।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ। বিশেষ করে বাংলাদেশের বিপুল পরিমাণ সামুদ্রিক সম্পদ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টায় আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে ১১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সমুদ্র এলাকায় আমাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমাদের গবেষণার ক্ষেত্র, সম্পদের ক্ষেত্র অনেক বিস্তৃত। সমুদ্র এলাকায় আমাদের তেমন অভিজ্ঞতা নেই। এই কারণে, আমরা সর্বদা সামুদ্রিক সম্পদে অভিজ্ঞতাসম্পন্ন উন্নত দেশগুলিকে সামুদ্রিক সম্পদ নিয়ে গবেষণা, বিনিয়োগ এবং একসাথে কাজ করার জন্য আমন্ত্রণ জানাই।

জার্মান বিনিয়োগকারীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য জার্মানি অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। মৎস্য খাতে উভয় দেশ একসঙ্গে কাজ করতে পারে। মৎস্য খাতে জার্মান বিনিয়োগকারীদের গবেষণা, অভিজ্ঞতা, মৎস্য মান নিয়ন্ত্রণ ও উন্নয়ন বাংলাদেশের জন্য কাজে লাগবে। বাংলাদেশে এখন বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ এবং সরকারের বিনিয়োগবান্ধব নীতি রয়েছে। বিদেশি বিনিয়োগের মাধ্যমে শিল্প-কারখানা স্থাপন এবং আমদানি-রপ্তানিতে কর অব্যাহতিসহ সব ধরনের সহায়তা দেবে সরকার।

মন্ত্রী সামুদ্রিক খাবার মেলায় অংশ নিতে এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট জার্মান গবেষক, আমদানিকারক ও ব্যবসায়ীদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বাংলাদেশের সমুদ্র সম্পদ নিয়ে গবেষণা ও বিনিয়োগের জন্য আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর

আপডেট সময় : ০১:৩৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩