ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান

বাংলাদেশের প্রথম ইএসজি বুটক্যাম্পের রেজিস্ট্রেশন ও স্পন্সরশিপ শুরু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ২৮৫ বার পঠিত

বাংলাদেম কণ্ঠ ডেস্ক।। সোমবার।। ৩০.০৬.২৫

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে ইএসজি (এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স) বুটক্যাম্প। আগামী ২৫–২৭ জুলাই রাজেন্দ্রপুরে অবস্থিত ব্র্যাক সিডিএম-এ এফএমসিজি ও ম্যানুফ্যাকচারিং, তৈরি পোশাক, মেরিটাইম, অবকাঠামো, ফার্মাসিউটিক্যালস এবং ব্যাংক ও আর্থিক খাত এই সেক্টর গুলোর দুই শতাধিক কর্পোরেট প্রতিনিধি এতে অংশগ্রহণ করবেন। আজ (২৯ জুন) এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এসব তথ্য নিশ্চিত করেছেন।
ইএসজি প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানকারী বহুজাতিক প্রতিষ্ঠান ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ দ্বারা পরিচালিত স্থানীয় ও আন্তর্জাতিক ইএসজি ও টেকসই উন্নয়ন বিষয়ক বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি দল এই বুটক্যাম্পে অংশগ্রহণকারীদের জন্য ওয়ার্কশপ, প্রশিক্ষণ, প্যানেল আলোচনা ইত্যাদির দায়িত্বে থাকবেন। দেশের কর্পোরেট খাতকে আরও টেকসই, নৈতিক ও সুশাসনের বিষয়ে সচেতন ও দক্ষ করে তুলতেই ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ এই বুটক্যাম্প আয়োজন করছে এবং বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের প্রতিনিধিদের এতে অংশগ্রহণ বা স্পন্সরশীপের আহ্বান জানাচ্ছে।

এ প্রসঙ্গে ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ-এর চেয়ারম্যান সাদিয়া সামিরা বলেন, ইএসজি বুটক্যাম্প কেবল একটি প্ল্যাটফর্ম নয়, এটি একটি পরিবর্তনের আভাসও বটে। এটি বৈশ্বিক নীতিমালাকে ভিত্তি করে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে আরও সততা, স্বচ্ছতা ও পরিকল্পিতভাবে ব্যবসা পরিচালনায় উৎসাহিত করবে। ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক শাদমান সাকিব অনিক বলেন, এই বুটক্যাম্প বাংলাদেশের কর্পোরেট খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।এছাড়া, তিনি কমপ্লায়েন্স, জলবায়ু ঝুঁকি, দুর্নীতি-বিরোধী কার্যক্রম, তথ্য প্রকাশের বৈশ্বিক মানদণ্ড ইত্যাদি বিষয়ে ব্যবহারযোগ্য টুলস ও বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবভিত্তিক শিক্ষা নিশ্চিতের গুরুত্ব তুলে ধরেন।

বুটক্যাম্পে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো অনলাইন ভিত্তিক ওয়েবিনার সিরিজ ‘ইএসজি ডায়ালগ’ সেশনে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও, বুটক্যাম্পে প্রথমবারের মতো ‘বাংলাদেশ ইএসজি কেইসবুক’ প্রকাশিত হবে, যেখানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানদের ব্যবসায়িক সুপরিকল্পনা নিয়ে একাডেমিক পার্টনারদের গবেষণা ও কেস স্টাডিস থাকবে। ইএসজি বুটক্যাম্পে ইউএনজিসি বাংলাদেশ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জসহ বিভিন্ন পার্টনারদের মাধ্যমে রেফারেল ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে। অংশগ্রহণ কিংবা স্পন্সর হতে চাইলে ভিজিট করুন ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ-এর ওয়েবসাইটে।

ট্যাগস :

বাংলাদেশের প্রথম ইএসজি বুটক্যাম্পের রেজিস্ট্রেশন ও স্পন্সরশিপ শুরু

আপডেট সময় : ০৬:২৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫