ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারত সফর না হলে বাংলাদেশের জায়গায় খেলতে পারে স্কটল্যান্ড Logo বিশ্ববাজারে সোনার দামে অস্বাভাবিক বৃদ্ধি: বাংলাদেশে নতুন দাম নিয়ে উদ্বেগ Logo বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক Logo ভারতীয় কোস্টগার্ডের হাতে ২৪ বাংলাদেশি জেলে: ট্রলারটি ছিল ‘এফবি সাফওয়ান’ Logo পাকিস্তান বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো Logo শামীম ওসমান ও পুত্র অয়নসহ ১২ জনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড; মৃত ১৪ Logo শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Logo সাবিনার জোড়া গোলে ভারতকে ধরাশয়ী করলো বাংলাদেশ Logo রানাপাশার ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার রুহের মাগফেরাতে দোয়া অনুষ্ঠান

বসনিয়ায় বন্যা ও ভূমিধসে ১৬ জনের মৃত্যু, নিখোঁজ বহু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৮:০২ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ১৬৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

বসনিয়া-হার্জেগোভিনার মধ্যাঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এই দুর্যোগে দেশটির বিভিন্ন শহর ও গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অনেক জায়গায় ঘরবাড়ি ডুবে গেছে বলে খবর পাওয়া গেছে।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে জাব্লানিকা শহরের আশপাশের এলাকায়। শহরটি মোস্তার এবং রাজধানী সারায়েভোর মধ্যে প্রধান সড়কের পাশে অবস্থিত। সেখানে বন্যায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

হার্জেগোভিনা-নেরেতভা ক্যান্টনে এখনো অন্তত ১০ জনের খোঁজ পাওয়া যায়নি। ফলে সেখানে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

রাতভর চলা বৃষ্টির পর নদীগুলোর পানি উপচে এই বিপর্যয় সৃষ্টি হয়। আকাশ থেকে তোলা ছবিতে দেখা গেছে, অনেক শহর ও গ্রাম পানিতে নিমজ্জিত হয়ে গেছে।

বন্যায় রাস্তাঘাট, সেতু ও রেললাইন ধসে পড়েছে বা মাটি চাপা পড়েছে। ভূমিধসে ঘরবাড়ি মাটির নিচে চলে গেছে, কিছু বাড়ির ওপরের অংশ পর্যন্ত মাটির নিচে চাপা পড়েছে। জাব্লানিকা এলাকায় এম-১৭ সড়ক ধ্বংসাবশেষে ঢেকে গেছে। পাশাপাশি, অস্ট্রোজাক এবং গ্রাবোভিচার মধ্যে ১৭ কিলোমিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে, গত মাসে মধ্য ইউরোপে ভয়াবহ বন্যা হয়েছিল। এতে পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র এবং রোমানিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ট্যাগস :

বসনিয়ায় বন্যা ও ভূমিধসে ১৬ জনের মৃত্যু, নিখোঁজ বহু

আপডেট সময় : ০৩:২৮:০২ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪