ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোট মেনে নেওয়া হবে না, যদি কোন অনিয়ম হয়- মিরজা আব্বাসঃ Logo উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে গাজীপুরে, উপস্থিতি সন্তোষজনক Logo ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ আপডেট। Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান

বশেমুরকৃবি এবং শের-ই-কাশ্মির বিশ্ববিদ্যালয়ের ইন্টারেক্টিভ কর্মশালা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ১০৯ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এবং শের-ই-কাশ্মির কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে ভবিষ্যৎ সহযোগিতার উপর ইন্টারেক্টিভ কর্মশালা আজ একাডেমিক কাউন্সিল সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, পৃথিবীর ভূস্বর্গ খ্যাত কাশ্মির সত্যিই এক অপূর্ব মোহময় স্থান। আর এ স্থানে অবস্থিত শের-ই-কাশ্মির কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা অচিরেই একটি সমঝোতা স্মারক চুক্তি বাস্তবায়ন করতে যাচ্ছি যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তিনি ভবিষ্যতে দু’টি বিশ্ববিদ্যালয়ের সাথে কৃষি, গবেষণা, প্রযুক্তি ও এমএস ও পিএইচডি ডিগ্রি প্রদান বাস্তবায়ন কৌশল নিয়ে সহযোগিতা প্রণয়ণের পরিকল্পনার কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদের সভাপতিত্বে এ কর্মশালায় পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. আবিয়ার রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অগ্রগতি বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন।

এসময় শের-ই-কাশ্মির কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও মনিটরিং) ড. হারুন রশিদ নায়েক, পরিচালক (সম্প্রসারণ) ড. দিল মোহাম্মদ মাখদুমি, শের-ই-কাশ্মির বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থাপনা করেন। চার সদস্যে প্রতিনিধি দলের মধ্যে আরো ছিলেন ভেজিট্যাবলস বিভাগের প্রধান ড. বাসিরাত আফরোজ এবং এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রফেসর ড. সমিরা কাইয়ুম। আলোচনায় প্রতিনিধি দল এসকল বিষয় নিয়ে একমত প্রকাশ করেন। ভাইস-চ্যান্সেলর মহোদয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করায় শের-ই-কাশ্মির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বশেমুরকৃবি’র কৃষি আবহাওয়া বিভাগের প্রধান প্রফেসর নাসিমুল বারী। এসময় বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডীন, পরিচালক, রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বশেমুরকৃবি এবং শের-ই-কাশ্মির বিশ্ববিদ্যালয়ের ইন্টারেক্টিভ কর্মশালা

আপডেট সময় : ০৭:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩