ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

বশেমুরকৃবিতে ‘জাতীয় ফল কাঁঠালের প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ বিষয়ক’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ১৯৪ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি:
‘জাতীয় ফল কাঁঠালের প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ বিষয়ক এক কৃষক প্রশিক্ষণ আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের এগ্রোপ্রসেসিং ল্যাবে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ প্রশিক্ষণে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে ট্রেজারার বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে কৃষক ও গৃহিনীগণ ঘরে বসে তাঁদের উৎপাদিত কাঁঠালসহ অন্যান্য উপাদেয় ফলের প্রক্রিয়াকরণ পদ্ধতি শিখতে পারবেন ও তা থেকে মজাদার পিঠাসহ অন্যান্য খাদ্য সামগ্রী তৈরি ও সংরক্ষণ করতে পারবেন।
পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ইমরুল কায়েসের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন এগ্রো-প্রসেসিং বিভাগের প্রফেসর ড. মো. অহিদুজ্জামান ও ফসল উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী প্রফেসর হায়দার ইকবাল খান। এছাড়া ঘরোয়া পদ্ধতিতে পেয়ারার জ্যাম তৈরি, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন এগ্রো-প্রসেসিং বিভাগের প্রফেসর ড. মোঃ আসলাম আলী। বাংলাদেশ সরকারের কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাত ও উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে এবং বহিরাঙ্গন কার্যক্রমের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। দিনব্যাপী উক্ত কৃষক প্রশিক্ষণে গাজীপুর জেলার কাউলতিয়া ও কাপাসিয়ার টোক গ্রামের ২৫ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

বশেমুরকৃবিতে ‘জাতীয় ফল কাঁঠালের প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ বিষয়ক’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৪৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩