ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা Logo ১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড রাশ আওয়ার ও ৬৪ জেলায় ফ্রি ডেলিভারির বিশেষ সুযোগ Logo জবিতে ২০ শিক্ষার্থীর চলচ্চিত্র প্রদর্শন, অনুষ্ঠিত হলো ‘৩৫ মিলিমিটার-২০২৬’ উৎসব Logo ঢাকাতেও বিদ্যুৎ সংকটের প্রভাব থাকবে, জানাল সরকার Logo বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান

বরিশালে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৩:১২ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩ ১৪২ বার পঠিত

শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
বরিশাল সিটি নির্বাচনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।

আজ বাদ আছর শহরের শহীদী মসজিদের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সংগঠনটির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক মাওলানা মুফতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাওলানা এবিএম ইমদাদুল্লাহ্, সেক্রেটারি মোঃ রুকন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, ময়মনসিংহের বিভাগীয় সাংগঠনিক মাওলানা জুবায়ের আহমেদ, ইসলামি যুব আন্দোলনের সভাপতি মোঃ রবিউল ইসলাম শাহীন ও ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, সরকারের সন্ত্রাসী বাহিনীর হামলা সরকারের জন্যই বিপর্যয় ডেকে আনছে। একজন মেয়র প্রার্থীর ওপর হামলা চালিয়ে তারা ভোটারদের দূরে সরিয়ে রাখতে চাইছে। তাদের নিশ্চিত পরাজয় জেনেই আজ এই ন্যাককারজনক ঘটনা ঘটিয়েছে, আমরা এর সঠিক বিচার না পাওয়া অব্দি শরীরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ।

বরিশালে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৮:০৩:১২ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩