ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা Logo ১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড রাশ আওয়ার ও ৬৪ জেলায় ফ্রি ডেলিভারির বিশেষ সুযোগ Logo জবিতে ২০ শিক্ষার্থীর চলচ্চিত্র প্রদর্শন, অনুষ্ঠিত হলো ‘৩৫ মিলিমিটার-২০২৬’ উৎসব Logo ঢাকাতেও বিদ্যুৎ সংকটের প্রভাব থাকবে, জানাল সরকার Logo বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান

বড়লেখায় গাঁজাসহ আটক ২

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ২৭০ বার পঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার (২৬ মে) ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে। আটককৃত ব্যক্তিরা হলেন রাজা রাম (৩৫) এবং জামাল উদ্দিন (৪৫)। এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে বড়লেখা থানা পুলিশ।

গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৬ মে) রাতে বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ বড়লেখা উপজেলাধীন দক্ষিণভাগ ইউনিয়নের পশ্চিম হাতলিঘাট এলাকার রেলগেট মসজিদের সামনে থেকে আসামিদ্বয়কে উপরোক্ত গাঁজাসহ আটক করেন।

এসময় আটককৃত ব্যক্তিদ্বয়ের হেফাজত থেকে একটি শপিং ব্যাগের ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলার কাটাটিলা এলাকায় মৃত বলরাম এর ছেলে রাজারাম। অপর আসামি বড়লেখা উপজেলার ৭নং কাশেমনগর এলাকার বাসিন্দা মৃত আসাব আলীর ছেলে মোঃ জালাল উদ্দিন।

এ বিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়ারদৌস হাসান জানান, ‘আটককৃত ব্যক্তিদ্বয় জুড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বড়লেখায় বিক্রির জন্য আনে। এই মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ তাদেরকে পুলিশি প্রহরার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

বড়লেখায় গাঁজাসহ আটক ২

আপডেট সময় : ০৭:৩১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩