ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড় ‘মোখা’য় রূপ নিচ্ছে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩ ২৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
শক্তি সঞ্চয় করে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তি অর্জন করবে এবং বুধবার (১০ মে) ঘূর্ণিঝড় ‘মোখা’য় রূপ নিয়ে বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে আঘাত হানতে পারে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

মঙ্গলবার (৯ মে) সকালে এক সতর্ক বার্তায় আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে ৮ মে মধ্যরাত নাগাদ একই এলাকায় স্বতন্ত্র লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

এদিকে, ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, মঙ্গলবার (৯ মে) নাগাদ এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এটি আগামীকাল বুধবারের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে। এরপর ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে বাঁক নিতে পারে। এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাংলাদেশ-মিয়ানমার উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সোমবার (৮ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ঘূর্ণিঝড় মোখার প্রভাব বাংলাদেশে খুব ভালো হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। তার মতে, ঘূর্ণিঝড় মোখা চট্টগ্রাম, কক্সবাজার এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার উপর দিয়ে রবিবার (১৪ মে) সকাল ৬টা থেকে ১৫ মে সকাল ৬টার মধ্যে প্রতি ঘন্টায় ১৮০ থেকে ২০০ কিলোমিটার বেগে খুব প্রবল ঘূর্ণিঝড় আঘাত হানবে।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড় ‘মোখা’য় রূপ নিচ্ছে

আপডেট সময় : ০১:৩৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩