ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা Logo বাবাকে দেওয়া কথা রাখলেন শেওয়াগপুত্র, খেললেন মহাকাব্যিক ইনিংস Logo কাগজপত্র না থাকায় ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম স্থগিত Logo ঢাকার বস্তিকে ‘দিল্লি’ দাবি চীনা ভ্লগারদের: কঠোর ব্যবস্থার আহ্বান ভারতের Logo জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় Logo গবেষণার সুফল কৃষকের মাঠে পৌঁছাতে হবে: গাকৃবি উপাচার্য Logo মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১২৯ বার পঠিত

বঙ্গোপসাগরের আন্দামান সাগর ও আশপাশের এলাকায় আগামী কয়েক দিনের মধ্যে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৮ অক্টোবর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে লঘুচাপের বর্ধিতাংশ।

পূর্বাভাস অনুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। এ সময় সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস রয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ট্যাগস :

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা

আপডেট সময় : ০২:৩০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬