ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি রূপ নিলো ঘূর্ণিঝড় ‘মোখা’য়

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ১৯০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মোখা’-এ পরিণত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে শক্তি সংগ্রহের পর পিছন ফিরে উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। ভয়ঙ্কর শক্তির সুপার সাইক্লোনে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘মোখা’-এ পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ (দুই) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে চলাচলকারী সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়াও তাদের গভীর সমুদ্রে বিচরণ না করতে বলা হয়েছে।

আরও জানানো হয়, আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১২৯৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে ঘূর্ণিঝড়টি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১২৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। শুক্রবার (১২ মে) সকাল পর্যন্ত এটি আরও ঘনীভূত হতে পারে এবং তারপর দিক পরিবর্তন করে ধীরে ধীরে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের আশপাশে সাগর উত্তাল রয়েছে।

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি রূপ নিলো ঘূর্ণিঝড় ‘মোখা’য়

আপডেট সময় : ০১:৪৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩