ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া চৌমাথা সড়কের বেহাল দশা, সংস্কারে আশ্বাস দিলেন এমপি ইলেন ভুট্টা Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে ইসির বৈঠক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ১৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার (ইসি) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসেন।

প্রথা অনুযায়ী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বৃহস্পতিবার (৯ নভেম্বর) এ বৈঠক শুরু হয়।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনার ও ইসি সচিব দুপুর ১২টার কিছু আগে বঙ্গভবনে প্রবেশ করেন।

সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব.), রাশেদা সুলতানা, মোঃ আলমগীর, মোঃ আনিসুর রহমান ও ইসি সচিব জাহাংগীর আলম।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে বঙ্গভবনে গেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের তারিখসহ তফসিলের বিস্তারিত প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন এই বৈঠক করে। বুধবার (৮ নভেম্বর) ইসি সচিব মো. জাহাংগীর আলম এ বৈঠকের কথা জানান।

তিনি বলেন, স্বাক্ষাতে রাষ্ট্রপতিকে নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত সব ধরনের অগ্রগতি বিষয়ে জানানো হবে। প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতির পরামর্শ ও নির্দেশনা থাকলে তা কমিশন শুনবে।

রেওয়াজ অনুযায়ী সিইসি কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করবেন। ভাষণটি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার।

বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে ইসির বৈঠক

আপডেট সময় : ০১:৫০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩