ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হুথি মোকাবিলায় সৌদি আরবের পাশে সীমিত সহায়তা, সরাসরি যুদ্ধে নামছে না যুক্তরাষ্ট্র Logo ফেনীর নিহত যুবদল নেতা ও অসহায় পরিবারকে বাড়ি উপহার দিচ্ছেন তারেক রহমান Logo ব্রাহ্মণবাড়িয়া কাজী সমিতির নির্বাচনে বিজয়ী সভাপতি ইয়াহিইয়া মাসউদ, সাধারণ সম্পাদক নুরুল আলম Logo ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ঘিরে ফের উত্তাপ, কনসার্ট বন্ধের দাবি, কওমি ঐক্য জোটের  Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ

বকশিশ দেওয়া-নেওয়া নিষিদ্ধ করে হাইকোর্টের বিজ্ঞপ্তি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ২৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
মামলা সংক্রান্ত বিষয়ে আদালতের কর্মকর্তাদের ঘুষ নেওয়া ও দেওয়া থেকে বিরত থাকতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ একটি বিজ্ঞপ্তি জারি করেছেন।

বুধবার (১০ মে) হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ বেঞ্চের এজলাস কক্ষের বাইরে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি টানিয়ে দিয়েছেন।

সংশ্লিষ্ট বেঞ্চের বেঞ্চ কর্মকর্তা মো. সেফাত উল্লাহ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মামলা তালিকাভুক্তির আগে বা পরে, মামলার রায়ের আগে বা পরে, জামিনের আদেশ বা অন্য কোনো আদেশ বা অন্য কোনো সময়ে অত্র কোর্টের বেঞ্চ কর্মকর্তা, সহকারী বেঞ্চ কর্মকর্তা, বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তা, কোর্টের জমাদার, কোর্ট বা চেম্বারের এমএলএসএস, বিচারপতির ড্রাইভার এবং গানম্যানসহ অত্র কোর্টের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো কর্মকর্তা-কর্মচারী বকশিশ বা টিপস নেওয়ার নামে কোনো প্রকার অর্থ, উপহার সামগ্রী, গাড়ি সেবা বা অন্য কোনো নামে কোনো ধরনের সুবিধা গ্রহণ বা নেওয়া দুর্নীতি বলে গণ্য হবে।

আদালতের কোনো কর্মকর্তা এ ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত প্রমাণিত হলে আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এতে আরও বলা হয়, আইনজীবী, আইনজীবী সহকারী এবং আদালতের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

বকশিশ দেওয়া-নেওয়া নিষিদ্ধ করে হাইকোর্টের বিজ্ঞপ্তি

আপডেট সময় : ০৪:৩৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩