ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার Logo ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহিদদের স্মরনে আলোচনা সভা Logo ধামরাইয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় কূটনীতিকের বৈঠক, গুরুত্ব পেল বাণিজ্য-বিনিয়োগ Logo লিভার ও হৃদরোগে কর্মহীন কালাম, চিকিৎসার টাকার অভাবে বাঁচার আকুতি Logo বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিল গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম Logo বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্বে ড. রফিকুল ইসলাম Logo বিশ্বে বাড়ছে চীনের গ্রহণযোগ্যতা, কমছে যুক্তরাষ্ট্রের : প্রভাব পিউ জরিপ Logo ৪৫ বছর পলাতক থাকার পর জিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক মেজর মোজাফফর আটক Logo শাওমি নিয়ে এসেছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন প্রটেকশন ফিচার যুক্ত স্মার্ট ক্যামেরা সি২০১ ও সি৩০১, আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল

ফ্রিতেই দেখা যাবে নিশো-সিয়ামের প্রথম সিনেমা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ৩২১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

২০২৩ সালের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ ছিল আফরান নিশোর বড় পর্দায় অভিষেক ছবি। সুপারহিট হয়েছিল সে ছবি। দীর্ঘদিন ছোট পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করার পর এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। রায়হান রাফী পরিচাািলত সিনেমাটিতে নিশোর বিপরীতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা।

অন্যদিকে ‘পোড়ামন ২’ ছবিটি দিয়ে সিনেমায় অভিষেক হয় আরেক চিত্রনায়ক সিয়াম আহমেদের। এটির পরিচালকও রায়হান রাফী। এই ছবি দিয়েই তার চলচ্চিত্র পরিচালক হিসেবে যাত্রা শুরু। সেইসঙ্গে পূজা চেরীও এই সিনেমা দিয়েই ঢালিউডে পা রাখেন। ২০১৮ কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখায় ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর পর ১৬ জুন ঈদুল ফিতরে ছবিটি বাংলাদেশে মুক্তি পায়। মুক্তির পর সারাদেশে চমক জাগিয়েছিল সিনেমাটি। গানে-গল্পে মনে দাগ কেটে যাওয়া ‘পোড়ামন ২’ বক্স অফিসে ছিল সুপারহিট।সিয়াম ও নিশোর অভিষিক্ত হওয়া দুটি সিনেমা ‘সুড়ঙ্গ’ ও ‘পোড়ামন ২’ এবার ঈদে ফ্রিতে দেখতে পারবেন দর্শক। আসন্ন ঈদ উপলক্ষে দীপ্ত টিভির বিশেষ আয়োজনের অংশ হিসেবে টেলিভিশন প্রিমিয়ার হতে যাচ্ছে আলোচিত চলচ্চিত্রগুলো। এর মধ্যে ‘সুড়ঙ্গ’ ঈদের দ্বিতীয় দিন দুপুর ১টায় প্রথমবারের মতো টিভি পর্দায় প্রচারিত হবে। আর ‘পোড়ামন ২’ প্রচার হবে ঈদের ষষ্ঠ দিন সকাল ৯টায়।

‘সুড়ঙ্গ’-এর গল্প গড়ে উঠেছে মাসুদ নামের এক ব্যক্তিকে ঘিরে, যিনি অর্থের জন্য মরিয়া হয়ে পড়ে এক ব্যাংক ডাকাতির পরিকল্পনায় জড়িয়ে পড়েন। টানটান উত্তেজনায় ভরা এই গল্পে সমাজের নানা বাস্তবতা ও মানুষের বিকৃত মানসিকতা ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারীসহ অনেকে। অন্যদিকে ‘পোড়ামন ২’ ছবিতে সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করেছেন বাপ্পারাজসহ একঝাঁক তারকা। সালমান শাহ ভক্ত এক যুবকের প্রেমের গল্প নিয়েই গ্রামীণ আবহে নির্মিত হয়েছে সিনেমাটি। ‘সুড়ঙ্গ’ ও ‘পোড়ামন ২’ ছাড়াও ঈদের প্রথম দিন দীপ্ত টিভিতে প্রচার হবে নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’। এ ছবিতে জয়া আহসান অভিনয় করেছেন মূল ভূমিকায়। তার সঙ্গে আরও আছেন তারিক আনাম খান ও আহমেদ রুবেলসহ অনেকে।ঈদের সাতদিনজুড়ে দীপ্ত টিভিতে আরও প্রচারিত হবে ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’, ‘তুমি আমার মনের মানুষ’, ‘আশিকী’, ‘তুফান’, ‘মিশন এক্সট্রিম’, ‘বাদশা’, ‘স্নেহ’, ‘ওমর’, ‘রোমিও বনাম জুলিয়েট’ এবং ‘দুই বধূ এক স্বামী’ ও ‘শান’ ছবিগুলো।

ট্যাগস :

ফ্রিতেই দেখা যাবে নিশো-সিয়ামের প্রথম সিনেমা

আপডেট সময় : ০৩:০১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫