ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া চৌমাথা সড়কের বেহাল দশা, সংস্কারে আশ্বাস দিলেন এমপি ইলেন ভুট্টা Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ

ফ্রান্সে পেনশন সংস্কারের দাবিতে মে দিবসের বিক্ষোভে সহিংসতা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩ ২৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ফ্রান্সে পেনশন সংস্কারের দাবিতে বিক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০৮ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিনের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

জেরাল্ড বলেন, এত বড় সংখ্যক পুলিশ কর্মকর্তা আহত হওয়ার ঘটনা বিরল। এবার ২৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। প্যারিসে পেট্রোল বোমায় এক পুলিশ কর্মকর্তার হাত ও মুখ মারাত্মকভাবে পুড়ে গেছে।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পেনশন সংস্কারের বিরুদ্ধে মে দিবসের বিক্ষোভে লাখ লাখ মানুষ অংশ নেয়। যদিও বেশিরভাগ বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল, কিছু চরমপন্থী দল পেট্রোল বোমা এবং আতশবাজি নিক্ষেপ করেছে। তবে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান দিয়ে পাল্টা জবাব দেয়।

তবে কতজন বিক্ষোভকারী আহত হয়েছেন তা এখনো জানা যায়নি। প্যারিস ছাড়াও লিয়ন্স, টুলুস এবং নান্টেসেও সহিংসতা ছড়িয়ে পড়ে। গাড়িতে অগ্নিসংযোগ ও দোকানপাটে হামলা চালানো হয়।

বিক্ষোভকারীরা দক্ষিণাঞ্চলীয় শহর মার্সেইয়ের একটি বিলাসবহুল হোটেলও দখল করেছে বলে জানা গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ৭৮২,০০০ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল। যার মধ্যে রাজধানী প্যারিসে ছিল ১১২ হাজার মানুষ।

তবে সিজিটি ইউনিয়ন জানিয়েছে, এ সংখ্যা তিন গুণ হবে। ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন এক টুইটে বলেছেন যে সহিংসতা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। তিনি অনেক শহরে প্রতিবাদকারীদের দায়িত্বশীল বিক্ষোভেরও প্রশংসা করেছেন।
প্রসঙ্গত, অবসরের বয়স বাড়ানোর বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরেই বিক্ষোভ করছে দেশের মানুষ। অবসরের বয়স দুই বছর বাড়িয়ে ৬৪ করার প্রস্তাবের বিরুদ্ধে ফ্রান্সে চলমান বিক্ষোভের মধ্যে দেশটির সংসদ পেনশন সংস্কার প্রস্তাব অনুমোদন করেছে।

ফ্রান্সে পেনশন সংস্কারের দাবিতে মে দিবসের বিক্ষোভে সহিংসতা

আপডেট সময় : ০২:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩