ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

ফের ধর্মঘটে নেমেছেন জার্মানির বিমানবন্দর কর্মীরা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ ২০৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
জার্মানিতে বিমানবন্দরের কর্মীরা আবারও ধর্মঘটে নেমেছেন। সোমবার (২৪ এপ্রিল) থেকে বিমানবন্দর শ্রমিকদের ডাকা ধর্মঘটের কারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে অন্তত ৫০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন লাখ লাখ যাত্রী।
বেতন ও ভাতা বৃদ্ধির দাবিতেস্থানীয় সময় সোমবার মধ্যরাত থেকে রাজধানী বার্লিনের বেয়ার, হামবুর্গসহ নর্দরাইন ভেস্টফালেন অঙ্গরাজ্যের ডুসেলডর্ফ ও কোলন বিমানবন্দরে শুরু হয় কর্মবিরতি।

আন্দোলনরত এক শ্রমিক বলেন, ‘আমাদের বেতন-বোনাস বাড়াতে হবে, ওভারটাইম দিতে হবে। এর সঠিক হার নির্ধারণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আপনি যখন বিমানবন্দরে বা ফ্লাইটে ওভারটাইম ডিউটি করেন, তখন আপনার বেতনের হার কী হবে তা নির্ধারণ করতে হবে। শুধু তাই নয়, যেকোনো ছুটিতে বা সাপ্তাহিক ছুটির দিনের টাকাও দিতে হবে আমাদের।’

হামবুর্গ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ধর্মঘটের কারণে ব্রাসেলস, জুরিখ, হেলসিঙ্কি বা লন্ডনের কোনো ফ্লাইট ছেড়ে যাবে না। এ অবস্থায় বিপাকে পড়েছেন দেশি-বিদেশি যাত্রীরা।

এদিকে, জার্মানির শ্রমিক সংগঠনগুলো তাদের বেতন-ভাতা বৃদ্ধির দাবি পূরণ না হলে ধর্মঘটের সময়সীমা বাড়ানোর হুমকি দিয়েছে। উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার বিক্ষোভ করেছে দেশটির বিমানবন্দরের শ্রমিকরা।

ফের ধর্মঘটে নেমেছেন জার্মানির বিমানবন্দর কর্মীরা

আপডেট সময় : ০১:৩৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩