ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১১৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে। ফুটবল উন্মাদনায় যখন পুরো দেশ উচ্ছ্বসিত, তখন অসংখ্য পরিবার তাদের বসার ঘরকে যেন ছোট্ট এক স্টেডিয়ামে পরিণত করেছে। প্রাণবন্ত লাইভ সম্প্রচারিত ম্যাচ উপভোগের অভিজ্ঞতা নিশ্চিত করতে অনেকেই শাওমির বড় পর্দা ও উচ্চ রিফ্রেশ রেটের স্মার্ট টিভি বেছে নিয়েছেন। বিভিন্ন ধরনের ক্রেতাদের চাহিদা, বৈচিত্র্যময় পছন্দ ও বাজেটের কথা বিবেচনায় রেখে শাওমি তাদের স্মার্ট টিভি পোর্টফোলিওতে দুটি ভিন্ন সিরিজে মোট ৯টি মডেল নিয়ে এসেছে। ফ্ল্যাগশিপ শাওমি টিভি এস মিনি এলইডি ২০২৬ সিরিজে কিউডি-মিনি এলইডি প্রযুক্তি, অ্যাডভান্সড লোকাল ডিমিং, সর্বোচ্চ ১,২০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, গেম বুস্টসহ ১৪৪ হার্জ নেটিভ রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও, চমৎকার সিনেম্যাটিক ভিউয়িং ও নেক্সট- জেনারেশন গেমিংয়ের জন্য এতে ডলবি ভিশন ও ডলবি অ্যাটমস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, এই লাইন আপকে সমৃদ্ধ করতে শাওমি টিভি এ প্রো ২০২৬ সিরিজে রয়েছে ৪কে কিউএলইডি ডিসপ্লের সাথে সিনেমা-গ্রেড কালার অ্যাকিউরেসি, ফিল্মমেকার মোড ও ডলবি অডিও, যা প্রাণবন্ত ভিজ্যুয়াল ও স্মুথ বিনোদন নিশ্চিত করে। উভয় সিরিজের টিভিতেই ব্যবহারকারী ৪কে রেজ্যুলুশন, এমইএমসি মোশন এনহ্যান্সমেন্ট, গুগল টিভি, গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যাপল এয়ারপ্লে ও উন্নত অডিও প্রযুক্তি উপভোগ করতে পারবেন; যা প্রতিটি পরিবারের জন্য স্মার্ট ও স্বাচ্ছন্দ্যময় বিনোদনের অভিজ্ঞতা নিশ্চিত করে। এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ফুটবল এমন একটি খেলা, যা লাখো মানুষকে একত্রিত করার অনন্য ক্ষমতা রাখে। এবারের টুর্নামেন্টে আমরা দেখেছি, সেই উচ্ছ্বাস কীভাবে দেশের অসংখ্য পরিবারকে তাদের হোম স্ক্রিন আপগ্রেড করতে অনুপ্রাণিত করেছে। তবে, টুর্নামেন্ট শেষ হলেও এই উদ্দীপনা থেমে থাকছে না। আমাদের স্মার্ট টিভিগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেন সারাবছরই লাইভ স্পোর্টস, মুভি নাইট বা প্রতিদিনের বিনোদনে দর্শকরা স্টেডিয়ামের মতোই অসাধারণ অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। যারা পুরো ফুটবল মৌসুমে রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে শাওমির ওপর আস্থা রেখেছেন তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। শাওমির ‘কানেক্টেড স্মার্ট লাইফস্টাইল’ ভিশনের অংশ হিসেবে, এই নতুন স্মার্ট টিভি লাইনআপটি দেশের সকল অনুমোদিত শাওমি স্টোর ও পার্টনার রিটেইল শপগুলোতে পাওয়া যাচ্ছে। ফ্ল্যাগশিপ শাওমি টিভি এস মিনি এলইডি সিরিজের ৯৮ ইঞ্চি ভ্যারিয়েন্টের দাম মাত্র ৪,৯৯,৯৯৯ টাকা, ৮৫ ইঞ্চি মাত্র ২,৪৫,৯৯৯ টাকা, ৭৫ ইঞ্চি মাত্র ১,৭৯,৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চি মাত্র ১,৪১,৯৯৯ টাকা ও ৫৫ ইঞ্চি মাত্র ১,০৩,৯৯৯ টাকা। অন্যদিকে, শাওমি টিভি এ প্রো ২০২৬ সিরিজের ৭৫ ইঞ্চি ভ্যারিয়েন্টেটি মাত্র ১,৫৩,৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চি মাত্র ১,১৫,৯৯৯ টাকা, ৫৫ ইঞ্চি মাত্র ৮৪,৯৯৯ টাকা ও ৪৩ ইঞ্চি মাত্র ৫৩,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

ট্যাগস :

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

আপডেট সময় : ০৩:৫৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬