ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দারুণ সব উপহার ও অফার সহ বাজারে এলো ভিভো ভি৮০ Logo পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ! Logo শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স Logo ধামরাইয়ে ককটেল ও পেট্রোলবোমাসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার। Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার

ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১১১ বার পঠিত

ব্যয় সাশ্রয় ও দেশীয় পণ্যের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ফার্নিচারসহ ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানিতে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে সহজলভ্য পণ্য আমদানি না করার বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক করেছেন তিনি। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এসব বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন বলে বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান।

একনেক সভার সম্মানী নিয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি দিনে কতটা মিটিং করি আপনারা জানেন? আমি কিন্তু কোনো সম্মানী নিই না। তাহলে আপনাদের কেন সম্মানী নিতে হবে?’

কাজের অংশ হিসেবেই এসব সভায় অংশ নেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা আপনাদের দায়িত্ব।’

প্রকল্পের মালামাল প্রি-শিপমেন্টের নামে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ ধরনের বিদেশ ভ্রমণ বন্ধ করার নির্দেশ দেন তিনি বলে ওই কর্মকর্তা জানান।

ট্যাগস :

ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ

আপডেট সময় : ০২:০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬