ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা Logo ১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড রাশ আওয়ার ও ৬৪ জেলায় ফ্রি ডেলিভারির বিশেষ সুযোগ Logo জবিতে ২০ শিক্ষার্থীর চলচ্চিত্র প্রদর্শন, অনুষ্ঠিত হলো ‘৩৫ মিলিমিটার-২০২৬’ উৎসব Logo ঢাকাতেও বিদ্যুৎ সংকটের প্রভাব থাকবে, জানাল সরকার Logo বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান

ফলের ভেতর সাড়ে তের লাখ টাকার ইয়াবা, দুই কারবারি গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ১৭৬ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে ফলের ভেতরে সাড়ে তের লাখ টাকার ইয়াবা ঢুকিয়ে পাচারকালে ইমরান ও হুমায়ুন কবির নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে নগরীর চান্দনা চৌরাস্তা এলাকার সড়ক ভবনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. ইমরান (২৫) কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উত্তর লেঙ্গুরবিল এলাকার মৃত মাহামুদ সালামের সন্তান, মো. হুমায়ুন কবির (১৯) মিঠাপানির ছড়া এলাকার আ: হক সওদাগরের সন্তান। এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, অভিনব কৌশলে ফলের ভেতর ইয়াবা ট্যাবলেট ঢুকিয়ে পাচারের সংবাদটি জানতে পেরে অভিযান চালায় মহানগর গোয়েন্দা বিভাগ। এ সময় ৪৫০০ পিস ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীরা জানান, তারা দীর্ঘদিন যাবত টেকনাফ থেকে ইয়াবার ট্যাবলেট এনে সুকৌশলে বিভিন্ন ফলে প্রবেশ করিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রেরণ করেন। এ ঘটনায় বাসন থানায় নিয়মিত মামলার রুজু করা হয়েছে। প্রেস ব্রিফিং এ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ- কমিশনার (উত্তর) মো. কামাল হোসেন, মহানগর গোয়েন্দা বিভাগ উত্তরের সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

ফলের ভেতর সাড়ে তের লাখ টাকার ইয়াবা, দুই কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৫:২৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩