সংবাদ শিরোনাম :
ফরিদপুরে ৬(ছয়) কেজি গাঁজা সহ স্বামী-স্ত্রী আটক
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৩:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ১৪৬ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জেলার ভাংগা থানা পুলিশের অভিযানে ৬ (ছয়) কেজি গাঁজা সহ স্বামী-স্ত্রী কে আটক করা হয়েছে । ফরিদপুর জেলার ভাংগা থানা পুলিশের অভিযানে ভাংগা থানার খা-কান্দা মুনসুরাবাদের মাসুদ শেখ এর বাড়ীর ৩য় তলার ভাড়াটিয়ার বাসা থেকে ৬ কেজি গাঁজা সহ আসামীদের গ্রেফতার করা হয় ১। কামাল খান (৪৫), এবং তার স্ত্রী ২। তাসলিমা বেগম (৩৫) কে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার রাত অনুমান ১০.৫০ মিনিটের সময় এসআই মোঃ লোকমান হোসেন ও এসআই/ মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে ভাংগা থানা পুলিশের একটি চৌকস দল ভাংগা থানাধীন খা-কান্দা মুনসুরাবাদের জনৈক মাসুদ শেখ এর বাড়ীর ৩য় তলার ভাড়াটিয়ার বাসায় অভিযান পরিচালনা করে। এসময় আটকের পর আসামী কামাল খান (৪৫) তার ঘরের খাটের নিচ হতে কালো পলিথিনে মোড়ানো ৪ কেজি গাঁজা এবং অপর আসামী তার স্ত্রী তাসলিমা বেগম (৩৫) এর রান্না ঘরের তাকের উপর হতে কালো পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজা, সর্বমোট ৬ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। আটককৃত আসামী ১। কামাল খান (৪৫) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বাহারা খানপাড়া গ্রামের মৃত তফসির খানের ছেলে এবং অপর আটককৃত আসামী ২। তাসলিমা বেগম (৩৫) আটককৃত ০১ নং আসামী কামাল খান (৪৫) এর স্ত্রী। এ ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৯(ক) ধারায় ভাংগা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।





















