ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা Logo ১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড রাশ আওয়ার ও ৬৪ জেলায় ফ্রি ডেলিভারির বিশেষ সুযোগ Logo জবিতে ২০ শিক্ষার্থীর চলচ্চিত্র প্রদর্শন, অনুষ্ঠিত হলো ‘৩৫ মিলিমিটার-২০২৬’ উৎসব Logo ঢাকাতেও বিদ্যুৎ সংকটের প্রভাব থাকবে, জানাল সরকার Logo বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান

ফরিদপুরে কলেজ ছাত্রদের  বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ ‌

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ২৬৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

ফরিদপুর প্রতিনিধি :
সরকারি ইয়াসিন কলেজ ও সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও লিফটের বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার ‌ সকালে ফরিদপুর ইয়াসিন কলেজে এবং পরে সরকারি রাজেন্দ্র কলেজে উক্ত কর্মসূচি পালিত হয়।  ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম নাসির।  এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস সহ ফরিদপুর জেলা ছাত্রদল, মহানগর ছাত্রদলের, নেতৃবৃন্দ এবং রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।  উক্ত মত বিনিময় সভায় নেতৃবৃন্দ ‌ ৫ আগষ্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আগামীর ছাত্র রাজনীতি কেমন হবে এবং তাদের ক্যাম্পাসে ছাত্রদলের রাজনীতি কেমন দেখতে চায় এ বিষয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের মতামত শোনেন৷ এসময় তারা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অতীতের নোংরা ও কলূষিত রাজনীতির দিন শেষ৷এখন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদলের ছায়ায় সাধারণ শিক্ষার্থীদের অংশীদারিত্বে সুস্থ ধারার পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি চলবে। ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য তারা সরকারকে ধন্যবাদ জানান৷এছাড়া বিএনপির পক্ষ থেকে তুলে ধরা রাষ্ট্র মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট সাধারণ ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করেন৷এসময় সাধারণ ছাত্রছাত্রীরা তাদের মতামত ও বিভিন্ন দাবি-দাওয়া তাদের কাছে তুলে ধরেন৷ অনুষ্ঠানের পরবর্তী পর্বে এছাড়া রাজেন্দ্র কলেজে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। ‌ তিনি এ সময় ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মপন্থা নিয়ে আলোচনা করেন । একই সাথে ফরিদপুরের ‌ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় তিনি এই কলেজ ক্যাম্পাসে একটি ফলের গাছ রোপন করেন।

ট্যাগস :

ফরিদপুরে কলেজ ছাত্রদের  বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ ‌

আপডেট সময় : ০৩:২৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪