ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান

ফখর জামানের দুর্দান্ত সেঞ্চুরিতে জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ২৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ফখর জামানের দুর্দান্ত সেঞ্চুরির পাশাপাশি অধিনায়ক বাবর ও মোহাম্মদ রিজওয়ানের হাফ সেঞ্চুরিতে অসাধারণ জয় পাকিস্তানের। এই জয়ের মধ্য দিয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়লো স্বাগতিক দলটি।

এর চেয়ে বেশি রান তাড়া করে মাত্র একবার জিতেছে পাকিস্তান। গত বছর, বাবর আজমের দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৪৮ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছিল, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে।

শনিবার (২৯ এপ্রিল) রাওয়ালপিন্ডিতে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩৩৬ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মিচেল ও টম ল্যাথাম ১৫৯ বলে ১৮৩ রানের জুটি করেন। এই দিনে ১০২ বলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি স্পর্শ করেন মিচেল। অন্যদিকে, ল্যাথাম সুযোগ তৈরি করেও ৯৮ রানে বোল্ড আউট হন।

নিউজিল্যান্ডের দেওয়া ৩৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৮ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। এদিন ১৪৪ বলে ১৮০ রান করে দলের বড় জয় নিশ্চিত করেন ফখর জামান। এছাড়া অধিনায়ক বাবর আজম ৬৫ ও মোহাম্মদ রিজওয়ান ৫৪ রান করেন।

১৪৪ বলে ১৭ চার ও ৬ ছক্কায় ১৮০ রানের অপরাজিত ইনিংস খেলার পথে ফখর দুবার জীবন পেয়েছিলেন। এই সেঞ্চুরির মাধ্যমে ওয়ানডেতে সেঞ্চুরির হ্যাটট্রিক করলেন ফখর।

ফখর জামানের দুর্দান্ত সেঞ্চুরিতে জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তান

আপডেট সময় : ০২:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩