ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা নির্বাচিত হলেন রেবেকা সুলতানা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ২৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
নব-নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিনের সহধর্মিণী অধ্যাপক ড. রেবেকা সুলতানা তার সাবেক কর্মস্থল প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে পূর্ব ঘোষণা ছাড়াই উপস্থিত হয়ে সবাইকে অবাক করে দেন। এ অনুষ্ঠানে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল ৩টায় বনানী স্টার টাওয়ারের আইকিউসি হলে আলোচনা সভার আয়োজন করে। এই অনুষ্ঠানে অংশ নেন অধ্যাপক রেবেকা।

ড. রেবেকা সুলতানা অনুষ্ঠানে তার কর্মক্ষেত্রের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম কাউকে কিছু না বলে প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে আসব। সবাইকে চমকে দেবো। তার আগেই আমার আগমনের খবর সবাই জেনে গেছে।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. রায়হান আজাদ, নীতি ও উন্নয়ন উপদেষ্টা সুজাদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড.ইফফাত জাহান ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী এএসএম আরিফ। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নুরুন্নবী মোল্লা।

আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা পদে অধ্যাপক ড. রেবেকা সুলতানাকে প্রস্তাব দেওয়া হয়। তিনি সদয়ভাবে রাজি হন। এসময় ড. রেবেকা প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং শুভাকাঙ্খী হিসেবে পাশে থাকার আশ্বাস দেন।

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা নির্বাচিত হলেন রেবেকা সুলতানা

আপডেট সময় : ০২:০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩