ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo বড়ইয়ায় নিজস্ব অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করলেন সমাজসেবক আতিকুর রহমান আতিক Logo অন্ধকারে নিমজ্জিত মিনি পর্যটনখ্যাত ব্রাহ্মণবাড়িয়া টু বিজয়নগর সড়ক, ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা Logo বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট, শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবারের পারফরম্যান্স নিশ্চিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবার গৃহবন্দী, ৩ দিন অনাহারে শিশুসহ পরিবারের ৬ সদস্য  Logo ধামরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি Logo ইরান সংকটে ট্রাম্পের সামনে দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা, বলছে নিউইয়র্ক টাইমস Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন

প্রয়াত মায়ের ছবিকে পাশে রেখেই সাতপাকে অংশুলা কাপুর, আবেগে ভাসল বিয়ের আসর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৭৫ বার পঠিত

বলিউডের প্রযোজক বনি কাপুরের মেয়ে অংশুলা কাপুর জীবনের নতুন যাত্রা শুরু করেছেন। দীর্ঘদিনের সঙ্গী ও চিত্রনাট্যকার রোহন ঠক্করের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তবে এই বিয়ের সবচেয়ে আবেগঘন দিক ছিল প্রয়াত মা মোনা শৌরী কাপুরের ছবিকে সামনে রেখে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা।

বিয়ের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ মুহূর্তগুলোর একাধিক ছবি প্রকাশ করেন অংশুলা। ঐতিহ্যবাহী লাল লেহেঙ্গা, জড়োয়ার গয়না এবং ফুলের অলংকারে তাকে দেখা যায় একেবারে বাঙময় কনের সাজে। পুরো বিয়ের আয়োজনও ছিল নান্দনিক ও রূপকথার আবহে সাজানো।

ছবিগুলোর সঙ্গে অংশুলা একটি আবেগপূর্ণ বার্তাও শেয়ার করেন। সেখানে তিনি লিখেছেন, জীবনের অসংখ্য পথ, সময় ও অপ্রত্যাশিত ঘটনার ভিড় পেরিয়ে শেষ পর্যন্ত রোহনই তার জীবনের সঙ্গী হয়ে উঠেছেন। তার এই অনুভূতির প্রকাশ নেটিজেনদেরও আবেগাপ্লুত করেছে।

সবচেয়ে আলোচিত ছবিটিতে দেখা যায়, প্রয়াত মা মোনা শৌরী কাপুরের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে রোহনের গলায় মালা পরিয়ে দিচ্ছেন অংশুলা। পরিবারের কাছে মায়ের স্মৃতিকে বিশেষভাবে সম্মান জানানোর এই মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

পারিবারিক পরিবেশে আয়োজিত এই বিয়েতে উপস্থিত ছিলেন অংশুলার ভাই অর্জুন কাপুর এবং সৎবোন জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। বিয়ের বিভিন্ন আয়োজনে চার ভাইবোনের একসঙ্গে অংশগ্রহণ অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে।

এর আগে রোববার জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় অংশুলার মেহেদি অনুষ্ঠান। বিয়ের কয়েক দিন আগ থেকেই শুরু হয়েছিল নানা প্রাক্‌বিবাহ আয়োজন। অনুষ্ঠানে বনি কাপুরের ভাই অনিল কাপুর ও সঞ্জয় কাপুরসহ কাপুর পরিবারের প্রায় সব সদস্য উপস্থিত ছিলেন।

বিয়ের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল বনি কাপুরের চার সন্তান—অর্জুন, অংশুলা, জাহ্নবী ও খুশিকে একসঙ্গে একই ফ্রেমে দেখা। সেই পারিবারিক ছবিগুলো ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

অংশুলা ও রোহনের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তাদের ভক্ত-অনুরাগী, ঘনিষ্ঠজন এবং বলিউডের অসংখ্য তারকা।

ট্যাগস :

প্রয়াত মায়ের ছবিকে পাশে রেখেই সাতপাকে অংশুলা কাপুর, আবেগে ভাসল বিয়ের আসর

আপডেট সময় : ০৩:৪৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬