ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo শুল্ক হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Logo তাহসানকে ঘিরে ভিভো বৈশাখ স্টোরে ব্যাপক সাড়া Logo অনলাইন অপপ্রচার নিয়ে উদ্বেগ বাড়ছে বন অধিদপ্তরের কর্মকর্তাদের Logo নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ Logo গাজীপুরে ৯০ স্টলে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন এমপি রনি Logo এই বৈশাখে তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের দারুণ সুযোগ

প্রধান উপদেষ্টার চীন সফর হবে মাইলফলক: রাষ্ট্রদূত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫ ২১৮ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর সফল ও ফলপ্রসূ হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গ সাক্ষাতের পর এ কথা বলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।তিনি বলেন, ‘এটি খুবই সফল, ফলপ্রসূ এবং একটি মাইলফলক সফর হবে, কিছু ঘোষণাও আসতে পারে।তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমরা এখনও আলোচনা করছি। ‘অপেক্ষা করুন এবং দেখুন।’রাষ্ট্রদূত বলেন, এ সফর বাংলাদেশ ও চীনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দুটি দেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, এ সফরের সময় কোনো চুক্তি স্বাক্ষরিত হবে না। তবে, বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দেওয়ার জন্য ২৬ মার্চ চীনের উদ্দেশ্যে রওয়ানা হবেন।২৭ মার্চ তিনি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন এবং চীনের নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং জুয়েশিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। ২৮ মার্চ প্রধান উপদেষ্টার বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তিনি হুয়াওয়ের একটি উচ্চ প্রযুক্তির প্রতিষ্ঠান পরিদর্শন করতে পারেন এবং চীনের একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে পারেন।২৯ মার্চ পিকিং বিশ্ববিদ্যালয় ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। প্রধান উপদেষ্টা একই দিনে দেশে ফেরার কথা রয়েছে।

ট্যাগস :

প্রধান উপদেষ্টার চীন সফর হবে মাইলফলক: রাষ্ট্রদূত

আপডেট সময় : ০২:৪৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫