ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনীতে প্রধান অতিথি রফিকুল ইসলাম জামাল। Logo শাওমি নিয়ে এলো লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’ Logo ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মন্ত্রিসভার সবুজ সংকেত Logo এলজিইডি কার্যালয়ে উপ-সহকারীকে মারল ঠিকাদার:ঘটনাকে তুচ্ছ বললেন নির্বাহী প্রকৌশলী Logo ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’য় নিশ্চিত ক্যাশব্যাক ও মেগা পুরস্কার Logo প্রযুক্তিভিত্তিক সেবায় ব্যক্তিগত নিরাপত্তা ও নগরজীবনের নতুন সম্ভাবনা গড়ছে বি-ট্র্যাক সলিউশন্স Logo শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত Logo হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু Logo শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ Logo

প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ ২৩২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় আলাপকালে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন জ্যাক সুলিভান। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর চার মাসেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন ড. ইউনূস।জ্যাক সুলিভান দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার এবং রাজনৈতিক, নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ নেওয়ার জন্য ড. ইউনূসের প্রশংসা করেন। তিনি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার জন্যও ড. ইউনূসকে ধন্যবাদ জানান এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।ফোনালাপে তারা দেশের সামগ্রিক উন্নয়ন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস বাংলাদেশের উত্তরাধিকারের বিভিন্ন সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের উদার সহায়তার জন্য ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা এই চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের প্রতি গুরুত্বপূর্ণ সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। তিনি সেপ্টেম্বরে নিউইয়র্ক সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে তার বৈঠকের স্মৃতিচারণ করেন।অধ্যাপক ইউনূস জানান, আগামী জানুয়ারির মধ্যে ছয়টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার আশা করা হচ্ছে। এরপর জাতিকে সংস্কার ও নির্বাচনের জন্য প্রস্তুত করার প্রক্রিয়ায় ঐকমত্য গঠনের কাজ শুরু হবে।

ট্যাগস :

প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন

আপডেট সময় : ০২:৪৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪