ঢাকা ১০:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ভাগ্য নির্ণয় করবে- আইনমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ২১৮ বার পঠিত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এডভোকেট আনিসুল হক বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, দেশীয় সাহেবরা বিদেশীদের কান ভারী করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা নাকি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছে দেশের মানুষের ভাগ্য নিয়ে নালিশ করেছে। দেশের মানুষ সুখে থাকা সত্বেও তারা নালিশ করে এদেশের মানুষ নাকি কষ্টে আছে, অত্যাচারে আছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীন নাগরিক। স্বাধীনতার মূল উৎস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর সেই আদর্শেই দেশের জনগনের ভবিষ্যত জনগন নিজেরাই নির্ণয় করবে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ভাগ্য নির্ণয় করবে। তিনি আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা টি. আলী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ঋণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যানে বিধবা ভাতা, ভিজি আর কার্ড, রাস্তাঘাটের উন্নয়নসহ নানামূখী কল্যানকর পদক্ষেপ বাস্তবায়ন করছেন। তার নেতৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বে মার্যাদার জায়গায় আসন গ্রহন করেছে। বাংলাদেশ এখন সবার কাছে উন্নয়নের রোল মডেল। তিনি সব সময় বাংলাদেশের মানুষের কল্যানের কথা ভাবেন। জননেত্রী শেখ হাসিনার এই অবদানের কারণেই উনাকে মাদার অব হিউম্যানিটি বলা হয়ে থাকে।
তিনি আরো বলেন, ২০০৬ সালে বিএনপি যখন চলে যায়, তখন বাজেটের পরিমাণ ছিল ৬৫ হাজার কোটি টাকা, আর এখন শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের বাজেট হচ্ছে ৬ লক্ষ কোটি টাকার উপরে। যা ঋণ বা অনুদানে নয়, বরং দেশের মানুষের টাকায় হয়ে থাকে।
তিনি ঋণ গ্রহীতা কৃষকদের উদ্দেশ্যে বলেন, ব্যাংক থেকে প্রাপ্ত ঋণের যথাযথ ব্যবহারের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল এহসান খান, কসবা পৌরসভা মেয়র মো: গোলাম হাক্কানী, কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন, নারী ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, জেলা পরিষদের সদস্য এম এ আজিজ, উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম। পরে মন্ত্রী এবি ব্যাংক লি: এর উদ্যোগে স্মার্ট কার্ডের মাধ্যমে ১৮শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১৭ কোটি টাকার ঋণ বিতরণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ভাগ্য নির্ণয় করবে- আইনমন্ত্রী

আপডেট সময় : ০৫:৩৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩