ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত Logo দেশের বর্তমান গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভবঃ জ্বালানিমন্ত্রী Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাকাত বোর্ড পুনর্গঠন নিয়ে বৈঠক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ১২২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। সোমাবার ।। ০৯ মার্চ ২০২৬ ।।

জাকাত বোর্ড পুনর্গঠনের জন্য প্রধানমন্ত্রীর বৈঠক, কমিটি গঠনের সিদ্ধান্ত

ঢাকা – সরকারের উদ্যোগে জাকাত ব্যবস্থাপনা শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে জাকাত বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে কমিটি গঠনের সুপারিশ করা হয়, যা ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ নেতৃত্বে পরিচালিত হবে। কমিটিতে থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক, শায়খ আহমাদুল্লাহ এবং কয়েকজন বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ ও আলেম-ওলামা। ধর্ম মন্ত্রণালয় আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নাম প্রস্তাব করবে। কমিটি শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে তাদের সুপারিশ পেশ করবে, যা জাকাত ব্যবস্থাপনা ও বোর্ড পুনর্গঠনের কার্যক্রমের মূল ভিত্তি হবে। এর আগে শনিবার (৭ মার্চ) আলেম-ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, কার্যকর জাকাত ব্যবস্থাপনা আগামী ১০-১৫ বছরের মধ্যে দেশের দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৈঠকে এ লক্ষ্যেই কীভাবে দেশের জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা সম্ভব তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

ট্যাগস :

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাকাত বোর্ড পুনর্গঠন নিয়ে বৈঠক

আপডেট সময় : ০৫:৩৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬