ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার Logo ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহিদদের স্মরনে আলোচনা সভা Logo ধামরাইয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় কূটনীতিকের বৈঠক, গুরুত্ব পেল বাণিজ্য-বিনিয়োগ Logo লিভার ও হৃদরোগে কর্মহীন কালাম, চিকিৎসার টাকার অভাবে বাঁচার আকুতি Logo বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিল গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম Logo বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্বে ড. রফিকুল ইসলাম Logo বিশ্বে বাড়ছে চীনের গ্রহণযোগ্যতা, কমছে যুক্তরাষ্ট্রের : প্রভাব পিউ জরিপ Logo ৪৫ বছর পলাতক থাকার পর জিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক মেজর মোজাফফর আটক Logo শাওমি নিয়ে এসেছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন প্রটেকশন ফিচার যুক্ত স্মার্ট ক্যামেরা সি২০১ ও সি৩০১, আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতার বিরুদ্ধে মামলা দায়ের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ২৩৪ বার পঠিত

মোঃ মারুফুর রহমান, শেরপুর প্রতিনিধি:
প্রধানমন্ত্রীকে কবরে পাঠানোর হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ সহ ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে শেরপুরে আরও একটি মামলা (নং-,ধারা- ১২০খ, ১২৪ক, ৫০০,৫০৬) দায়ের করা হয়েছে।

আজ  দুপুরে শেরপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপর বাদী হয়ে বিজ্ঞ আদালতে এ মামলা দায়ের করেন।

মামলার বিষয়ে শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক এমপি বলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্য সমাবেশে তার এই বক্তব্যে দেশের গণতান্ত্রিক পরিবেশ বিঘ্নিত হয়েছে। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিবেশ বিঘ্নিত করে গায়ের জোরে জনগনের রায়কে পরাজিত করতে চায় তারা। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই দেশের প্রচলিত আইনে অপরাধীদের বিচার চেয়ে শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল আদালতে মামলাটি দায়ের করেছেন। আমরা শেরপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ অভিযোগের সুষ্ঠু তদন্ত ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির আশা করছি।

এসময় উপস্থিত ছিলেন, মামলার বিজ্ঞ পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পালসহ আইনজীবী ও আওয়ামীলীগের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ রাজশাহীর পুঠিয়ার শিবপুরের রাজশাহী জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠাবেন বলে বক্তব্য দেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতার বিরুদ্ধে মামলা দায়ের

আপডেট সময় : ০৭:৪৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩