ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় পাচারকালে আটক সার প্রকাশ্যে কৃষকদের মাঝে বিক্রি ॥ বিক্রিত অর্থ গেলো সরকারি কোষাগারে Logo ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি জরিমানা ১ লক্ষ টাকা Logo ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৫ টি মোবাইল ফোন জব্দ Logo বাস্তবসম্মত এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’ Logo না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের ভিসি Logo জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ওমর সানী Logo হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ১৭২ রানেই অলআউট বাংলাদেশ Logo ভারতের আন্দোলনে ইন্ধন দিচ্ছে বাংলাদেশ, দাবি দিলীপ ঘোষের Logo টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিজিবি Logo ঠান্ডার চেয়েও ভয়ের বিষয় ছিল কুমির, আসছে চঞ্চলের সেই সিরিজ

প্রথম চালানে দেশে এলো ৬১,৯৫০ পিস ভারতীয় ডিম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২১:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ৩৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আমদানির অনুমতি পাওয়ার দেড় মাস পর ৬১,৯৫০ পিস ভারতীয় ডিম প্রথম চালানে দেশে আসে। ভারত থেকে আমদানি করা ডিমের চালান রোববার সন্ধ্যায় বেনাপোল বন্দর দিয়ে একটি ট্রাকে করে দেশে প্রবেশ করে। বিডিএস করপোরেশন নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ডিম নিয়ে আসে।

দেশে ডিমের দাম বেড়েছে রেকর্ড ১৭০ টাকা ডজনে। সরকারের মনিটরিং ব্যবস্থা জোরদার করেও বাজার নিয়ন্ত্রণে আসেনি। এমন পরিস্থিতিতে গত ১৮ সেপ্টেম্বর প্রথম দফায় চার কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়।

এরপর আরও দুই দফায় ৬ কোটি ১২ লাখ ডিম আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। মোট ১৬টি কোম্পানিকে তিন দফায় ১৬ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হলেও আমদানি করেছে মাত্র একটি কোম্পানি। আমদানির পরিমাণও খুবই কম।

জানা গেছে, এসব ডিমের আমদানি মূল্য ২৯৮৮ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ৩ লাখ ২৮ হাজার ৭০০ টাকা। ভারতে প্রতিটি ডিমের ক্রয় মূল্য ৫ টাকা ৩০ পয়সা। ট্রাক ভাড়া ও অন্যান্য খরচ বিবেচনা করে এসব ডিম প্রতি পিস ১০ টাকায় খোলাবাজারে বিক্রি করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মোট ১০টি কোম্পানিকে ১০ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম জানান, বন্দর থেকে ভারত থেকে আমদানি করা ডিমের চালান দ্রুত ছাড়পত্রে কর্তৃপক্ষ সহায়তা করছে।

প্রথম চালানে দেশে এলো ৬১,৯৫০ পিস ভারতীয় ডিম

আপডেট সময় : ০৩:২১:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩