ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান

প্রচন্ড গরমে বাড়ছে অস্বস্তি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ ১৫০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দিন দিন তাপপ্রবাহ বেড়েই চলেছে। পাশাপাশি বেড়েছে লোডশেডিং। তীব্র গরম ও লোডশেডিং এর কারনে হাঁসফাঁস জনজীবন এবং সৃষ্টি হচ্ছে অস্বস্তিকর পরিবেশ। এই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি পেতে আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে দেশবাসীকে।

দেশের বিভিন্ন এলাকা ও জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরো ১০ দিন অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। এ সময় অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বাড়তে পারে।

মঙ্গলবার (৬ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গত মে মাসের শেষ সপ্তাহ থেকে তীব্র গরম পড়তে শুরু করেছে, এখনো তা অব্যাহত আছে। তবে গত এপ্রিলের চেয়ে চলমান তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকলেও বাতাসের আর্দ্রতার কারণে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে, মানুষের শরীর থেকে ঘাম যেমন দ্রুত শুকাচ্ছে না; তেমনি তাপ ত্যাগ করে শরীর ঠাণ্ডা হতে পারছে না। যার কারণে মানুষ ৩২ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই অনেক অস্বস্তি অনুভব করছে। আগামী ১৫ জুন থেকে বর্ষার বৃষ্টি শুরু হলে এই অস্বস্তি কাটানোসহ ধীরে ধীরে ‘ধরণি’ শীতল হওয়া শুরু করবে।

আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে আরও জানায়, ঢাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের পাশাপাশি চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও বান্দরবান জেলা এবং রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকতে পারে। এবং আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূলে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

প্রচন্ড গরমে বাড়ছে অস্বস্তি

আপডেট সময় : ০২:০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩