ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানা মালিকের এক বছরের কারাদণ্ড Logo বাগেরহাটে প্রকল্প সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ঢাকার ধামরাইয়ে ফেইক আইডির মাধ্যমে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০ Logo দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষমেলার উদ্বোধন, সবুজ ভবিষ্যৎ গড়ার আহ্বান Logo ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা মূলক প্রচারণা Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি Logo আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করল যুক্তরাজ্য Logo স্টার্টআপে নতুন সুযোগ, ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকল্পে বিনিয়োগের তুলনায় রিটার্ন নিয়ে প্রশ্ন আছে: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ২৭২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

আমাদের অনেক উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের তুলনায় রিটার্ন নিয়ে প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২৬ মে) নগরীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) আয়োজিত এক সেমিনার তিনি এসব মন্তব্য করেন। সেমিনারে উন্নয়ন প্রকল্পের প্রধানদের মধ্যে জবাবদিহিতা মূল্যায়ন এবং সততা, বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনের মূল স্তম্ভের ওপর আলোচনা করা হয়। বাংলাদেশ এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যৌথভাবে এর আয়োজন করে।

অর্থ উপদেষ্টা বলেন, সরকারি বিনিয়োগে শাসনব্যবস্থা শক্তিশালী করার জন্য বাংলাদেশ বৈদেশিক প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছে। টেকসই উন্নয়নের ভিত্তি তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। জবাবদিহিতা, স্বচ্ছতা এবং নীতিগত শাসনব্যবস্থা, এগুলোর ব্যবহার জরুরি। মূল্যায়ন, নিরীক্ষা এবং সম্মতি হলো সেই হাতিয়ার যা আমাদের এই স্তম্ভগুলো তৈরি করতে সহায়তা করে। এগুলো নিশ্চিত করে যে আমাদের নীতি এবং প্রকল্পগুলো কেবল কাগজে কলমে বিদ্যমান নয় বরং আমাদের নাগরিকদের জন্য বাস্তব সুবিধা দিয়ে থাকে।অর্থ উপদেষ্টা বলেন, আমি মনে করি প্রকল্পে অডিট দরকার। সবার অংশগ্রহণে এগুলো মূল্যায়ন করা দরকার। আমাদের সামগ্রিক উন্নয়নে ডোনার গুরুত্বপূর্ণ। তার আগে ডোনারের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পে সোশ্যাল অডিট দরকার। সোশ্যাল অডিটি বলতে যেখানে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেই স্থানীয় লোকজন যেন এটা সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে পারে। যেমন প্রকল্পের নাম, প্রকল্পের কাজ কি, প্রকল্পের ব্যয় কত এবং কোন সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এছাড়া যদি সড়ক নির্মাণ করা হয় সড়কটি কত কিলোমিটার হবে, এটার বিষয়ে স্থানীয় জনগণকে জানাতে হবে। এটা করা খুবই গুরুত্বপূর্ণ। জনগণের টাকা কি হচ্ছে এটা সবার জানা দরকার। অডিটরদের প্রিপার হতে হবে। ম্যানিপুলেট যেন না হয়। আমাদের উন্নয়ন কাজ বাস্তবায়নে উন্নয়ন সহযোগী দরকার।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, আমাদের অবশ্যই আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে এবং বিশ্বব্যাপী সেরা অনুশীলনগুলোকে আমাদের নিজস্ব প্রেক্ষাপটে খাপ খাইয়ে নিতে হবে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বিশিষ্ট বিশেষজ্ঞ এবং অংশীদারদের পাশাপাশি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং সংস্থাগুলোর উপস্থিতি সংলাপ এবং জ্ঞান বিনিময়ের জন্য একটি মূল্যবান সুযোগ।এনডিবি এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার ইঙ্গিত পাওয়া গেলো এই সেমিনারে। ২০২১ সালে ব্রিকস-বহির্ভূত প্রথম দেশ হিসেবে ব্যাংকে যোগদান করে বাংলাদেশ। বাংলাদেশ সরকার তার অবকাঠামোগত উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি অব্যাহত রাখার সঙ্গে সঙ্গে প্রকল্পে সুশাসন, মূল্যায়ন যোগ্যতা এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্বের ওপর জোর দেয়। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা, অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পগুলোতে অর্থায়ন করার জন্য এনডিবি প্রতিশ্রুতি দিয়েছে যা জাতীয় উন্নয়ন লক্ষ্যকে সমর্থন করে।

ট্যাগস :

প্রকল্পে বিনিয়োগের তুলনায় রিটার্ন নিয়ে প্রশ্ন আছে: অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ০২:৫৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫