ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা Logo ১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড রাশ আওয়ার ও ৬৪ জেলায় ফ্রি ডেলিভারির বিশেষ সুযোগ Logo জবিতে ২০ শিক্ষার্থীর চলচ্চিত্র প্রদর্শন, অনুষ্ঠিত হলো ‘৩৫ মিলিমিটার-২০২৬’ উৎসব Logo ঢাকাতেও বিদ্যুৎ সংকটের প্রভাব থাকবে, জানাল সরকার Logo বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান

পোল্ট্রি খামারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ ১৮১ বার পঠিত

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরার নিলক্ষায় বাড়িতে ঢুকে জুলহাস মিয়া (২৮) নামে এক পোল্ট্রি খামারীকে গুলি করে হত্যা ও ৪ জন আহতের ঘটনায় জড়িত দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের দখল থেকে ১টি দেশিয় তৈরি ১ নলা বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। আজ ভোরে রায়পুরা ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জেলা পুলিশের একাধিক দল। আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী।
গ্রেপ্তারকৃতরা হলো- রায়পুরা থানার বাঁশগাড়ী ইউনিয়নের বটতলীকান্দি এলাকার বাবুল মিয়ার ছেলে সুমন মিয়া (২৩) ও নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও এলাকার মঙ্গল ব্যাপারীর ছেলে রাকিব (২২)।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ২২ এপ্রিল শনিবার ঈদের দিন বিকালে নিলক্ষার বীরগাঁও এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক তৈরি করে উল্লাস করছিল একদল সন্ত্রাসী। এসময় পোল্ট্রি খামারী জুলহাস মিয়াসহ স্থানীয়রা তাদের বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পোল্ট্রি খামারী জুলহাস মিয়ার বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এসময় জুলহাস মিয়াসহ ৫ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাদের নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পর জুলহাস মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যান্য আহত আরও ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
এই ঘটনায় নিহত জুলহাসের মা হালিমা বেগম বাদী হয়ে সোমবার রাতে ১৩ জনের নামউল্লেখসহ অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে আসামীদের গ্রেপ্তারে অভিযানে নামে জেলা গোয়েন্দা শাখাসহ জেলা পুলিশের একাধিক টিম। আজ ভোরে নবীনগরের থোল্লাকান্দি এলাকা থেকে রাকিবকে ও রায়পুরার হরিপুর কাওয়াবাড়ি এলাকা থেকে সুমন মিয়াকে গ্রেপ্তার ও ১টি দেশিয় তৈরি ১ নলা বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগেও হত্যাসহ ২টি মামলা রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী।

পোল্ট্রি খামারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:১৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩