ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান Logo কক্সবাজারের চারটি সংসদীয় এলাকায় মিলিয়ে মোট ২৮ হাজার ৬৩০টি পোস্টাল ভোট Logo ভোটকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। Logo পাকিস্তানের খেলার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে বিসিসিআই Logo দীর্ঘ ১৭ বছর পর নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে এ যেনো এক ঈদ উল্লাস, কিন্তু অভিযোগ যাত্রীদের।-

পেঁয়াজ রপ্তানিতে ন্যূনতম মূল্যসীমা বেঁধে দিলো ভারত সরকার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ১৭৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের রাজধানী দিল্লিসহ বেশ কয়েকটি রাজ্যে হঠাৎ করেই উল্লেখযোগ্য হারে বেড়েছে পেঁয়াজের দাম। তাই অভ্যন্তরীণ বাজারে দাম কমাতে পেঁয়াজ রপ্তানির ন্যূনতম মূল্যসীমা বেঁধে দিয়েছে দেশটির সরকার।

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, পেঁয়াজ রপ্তানির জন্য সর্বনিম্ন মূল্যসীমা নির্ধারণ করা হয়েছে প্রতি টন ৮০০ ডলার। এই নীতি ৩১শে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়েছে। এতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। হঠাৎ করে দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহ ঘাটতি উল্লেখ করেছেন দেশের পেঁয়াজ ব্যবসায়ীরা।

দুর্গাপূজার আগে সেখানে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ২৫ থেকে ৩০ রুপি। কিন্তু এখন তা বেড়ে ৫৫ থেকে ৬০ রুপি হয়েছে, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ রুপিতে।

আবহাওয়ার কারণে খরিফ পেঁয়াজ বপন বিলম্বিত হয়েছে বলে জানা গেছে। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে পেঁয়াজের ফসল। এছাড়া তাজা খরিফ পেঁয়াজও আসতে দেরি হচ্ছে। অন্যদিকে রবি পেঁয়াজের মজুদও ফুরিয়ে আসছে। খরিফ পেঁয়াজের বিলম্বের কারণে পেঁয়াজের সরবরাহ খুবই খারাপ। যে কারণে পাইকারি ও খুচরা উভয় বাজারেই পেঁয়াজের দাম বাড়ছে।

পেঁয়াজ রপ্তানিতে ন্যূনতম মূল্যসীমা বেঁধে দিলো ভারত সরকার

আপডেট সময় : ০১:৪৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩