ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পূর্বাচলে আন্তর্জাতিক স্কুল নির্মাণে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন ও ভলিউমজিরো লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৪:২১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ২৪০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক :

প্রাইম ব্যাংক ফাউন্ডেশন সম্প্রতি স্বনামধন্য স্থাপত্য প্রতিষ্ঠান ভলিউমজিরো লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। রাজধানীর পূর্বাচলের সেক্টর ২-এ একটি আন্তর্জাতিক স্কুল ক্যাম্পাসের নকশা তৈরির লক্ষ্যে শনিবার ১০ মে সকাল ১১ টায় নিকুঞ্জ ২ এর প্রাইম টাওয়ার, লেভেল ২, মেরিনা ইয়াসমিন চৌধুরী হলে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই অংশীদারিত্বের আওতায়, অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠানটি উন্নয়নের জন্য ভলিউমজিরো লিমিটেড স্থাপত্য নকশার পাশাপাশি তত্ত্বাবধান সেবাও প্রদান করবে। স্কুলটি এমন একটি একাডেমিক পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যা সাশ্রয়ী মূল্যে ও সহজ ভাবে শিক্ষার উৎকর্ষতার পাশাপাশি নৈতিক শিক্ষা, ধর্মীয় দিকনির্দেশনা এবং সাংস্কৃতিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করবে।
প্রস্তাবিত স্থাপত্য পরিকল্পনায় প্রাকৃতিক পরিবেশের প্রতি গভীর প্রতিশ্রুতি প্রতিফলিত হবে, যেখানে শিশুদের মানসিক বিকাশের জন্য এক শান্ত, প্রেরণাদায়ক এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করা হবে। ইতোমধ্যে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে, যা উন্নয়নের পরবর্তী ধাপের পথ উন্মুক্ত করে দিয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম জে চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান তানজিল চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ এবং ব্যাংকের পরিচালকবৃন্দ। প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর জেনারেল ড. মোঃ নাঈম আশফাক চৌধুরী (অবঃ) এবং ভলিউমজিরো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। আজম জে চৌধুরী বলেন, এই স্কুলটি দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে অন্যদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। এই দূরদর্শী উদ্যোগটি বাংলাদেশের শিক্ষা অবকাঠামোর মান উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের টেকসই কমিউনিটি উন্নয়নের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে।

ট্যাগস :

পূর্বাচলে আন্তর্জাতিক স্কুল নির্মাণে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন ও ভলিউমজিরো লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

আপডেট সময় : ০৪:২৪:২১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫