পুরোনো স্মার্টফোন দিয়েই তুলন উন্নতমানের ছবি
- আপডেট সময় : ০৪:৫৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ১৮১ বার পঠিত

তথ্য ডেস্ক:
স্মার্টফোন কেনার কয়েক বছর পর এর কর্মক্ষমতা অনেক কমে যায়। বিশেষ করে সেলফোন ক্যামেরা তখন আর ভালো ছবি তোলে না। অনেকের ক্যামেরা ঝাপসা হয়ে যায়। তবে এটি শুধু যে ডিভাইসটি পুরানো হয়ে গেছে বলে তার জন্য হচ্ছে সেটি কিন্তু নয়। এর পেছনে আরও কিছু কারণ রয়েছে।
ব্যবহারকারীদের কিছু ভুল বা অবহেলার কারণে ডিভাইসের ক্যামেরা দিয়ে ভালো ছবি তোলা যায় না। কিন্তু এই সমস্যার একটি সমাধান আছে। কিছু বিষয় মাথায় রাখলে পুরনো ডিভাইস দিয়েও উচ্চমানের ছবি তোলা সম্ভব।
সবার আগে সেল ফোনে থাকা ক্যামেরার লেন্স ভালো করে পরিষ্কার করতে হবে। দীর্ঘ সময় ধরে ডিভাইসটি ব্যবহার করার পরেও বেশিরভাগ মানুষ ক্যামেরার যন্ত্রাংশ পরিষ্কার করার বিষয়ে খুবই অসচেতন। পরিষ্কার না হলে ক্যামেরার লেন্স মেঘলা হয়ে যায় এবং ছবি ঝাপসা হয়ে যায়। তাই ক্যামেরা নোংরা কিনা তা পরীক্ষা করুন এবং মাইক্রোফাইবার দিয়ে পরিষ্কার করুন।
অন্ধকারে বা কম আলোতে ছবি তোলা সবসময়ই কঠিন। তখন ছবি ঝাপসা হয়ে আসাটাই স্বাভাবিক। তাই পর্যাপ্ত আলো না থাকলে ছবি না তোলাই ভালো। এ কারণে সেলফোনে উজ্জ্বলতা বাড়ানো যেতে পারে। এতে তোলা ছবি বোঝা সহজ হবে। ছবির মানও ভালো হবে।
ছবি তোলার আগে ডিভাইসের ক্যামেরা সেটিংস দেখতে হবে। বর্তমান সময়ের স্মার্টফোনে পোর্ট্রেইট, ল্যান্ডস্কেপ, নাইট মোডসহ বিভিন্ন অপশন রয়েছে। একেক সময়ে ছবি তোলার জন্য এসব অপশন ব্যবহার করা যায়। তবে রাতে ছবি তোলার জন্য নাইট মোড ব্যবহার করা ভালো।
উচ্চ কনট্রাস্টে ছবি তোলার জন্য এইচডিআর মোড নির্বাচন করা উচিত। এছাড়াও, ফটোতে ক্লিক করার সময় স্ক্রীনে ট্যাপ করে ম্যানুয়ালি এক্সপোজার এবং ফোকাস সামঞ্জস্য করুন। এত খুব ভালো মানের ছবি আসবে।






















