ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান

পুঁজিবাজারের বিষয় বিবেচনা করবে সরকার: পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ২০৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
পুঁজিবাজারের বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য পুঁজিবাজারের উন্নয়ন জরুরি। বাজেটে স্টেকহোল্ডারদের অন্যতম দাবি ছিল তালিকাভুক্ত ও তালিকা-বহির্ভূত কোম্পানির মধ্যে কর হারের ব্যবধান বাড়ানো। বাজেটে তা প্রতিফলিত হয়নি। তিনি বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করে সংশ্লিষ্টদের নজরে আনবেন। সরকার বিষয়টি বিবেচনায় নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বুধবার (৭ জুন) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত বাজেটোত্তর আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

প্রত্যক্ষ কর আদায় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী। বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ৬ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত হয়নি। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে মানুষকে তাদের নিজস্ব ঠিকানা দেওয়া হচ্ছে। আয়ের সুযোগ ছাড়াও তারা সেখানে বিশুদ্ধ পানি ও নিরাপদ স্যানিটেশন সুবিধা পাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীও আমদানিনির্ভর পণ্য মজুদ করার পক্ষে। বিভাগীয় পর্যায়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মজুদ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। চাল মজুদ থাকায় বাজার এখন স্বাভাবিক। একইভাবে অন্যান্য পণ্যও মজুদ করা দরকার।

ইআরএফ-এর সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা।

পুঁজিবাজারের বিষয় বিবেচনা করবে সরকার: পরিকল্পনামন্ত্রী

আপডেট সময় : ০২:৪৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩