ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভিভো ভি৭০ এফই ও ভি৭০: পাওয়া যাচ্ছে প্রি-অর্ডারে Logo এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো Logo ইনফিনিক্স নোট ৬০ প্রো: কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত Logo খারগ দ্বীপে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা Logo চীন-বাংলাদেশ সম্পর্ক দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধুত্বের: পানিসম্পদ মন্ত্রী Logo হাম ও সংশ্লিষ্ট উপসর্গে দেশে আরও ১১ শিশুর মৃত্যু Logo বিয়ের প্রলোভনে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে মামলা Logo গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ‘জিএইউ ধান-৪’: স্বল্পমেয়াদে উচ্চ ফলনে নতুন সম্ভাবনা Logo সন্ধ্যা ৬টার আগেই দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে। Logo মিলবে ছুটির সুযোগ টানা ৫ দিনের

পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য ১০ মে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০১:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ২৯২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদকের মামলায় পিকে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১০ মে দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৩ মে) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে সাক্ষ্য দেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন। তবে এদিন তার সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়ায় আগামী ১০ মে পরবর্তী দিন ধার্য করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা।

সাক্ষ্যগ্রহণকালে কারাগারে থাকা চার আসামি অবন্তিকা বড়াল, শঙ্খ বেপারী, সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধাকে আদালতে হাজির করা হয়। এছাড়া গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদারসহ ১০ অভিযুক্ত পলাতক রয়েছেন।

বাকি পলাতকরা হলেন- পিকে হালদারের মা লীলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রীতিশ কুমার হালদার, রাজীব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ জানুয়ারি দুদকের উপ-পরিচালক মামুনুর রশীদ চৌধুরী পিকে হালদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, পিকে হালদার তার দখলে রেখেছেন ৫ কোটি টাকার অবৈধ সম্পদ। এ ছাড়া অর্থ আড়াল করার জন্য বিদেশে পাচার করে মানি লন্ডারিং আইনে অপরাধও করেছেন তিনি। মামলাটি তদন্ত করে ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য ১০ মে

আপডেট সময় : ০৬:০১:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩