ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান Logo কক্সবাজারের চারটি সংসদীয় এলাকায় মিলিয়ে মোট ২৮ হাজার ৬৩০টি পোস্টাল ভোট Logo ভোটকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। Logo পাকিস্তানের খেলার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে বিসিসিআই Logo দীর্ঘ ১৭ বছর পর নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে এ যেনো এক ঈদ উল্লাস, কিন্তু অভিযোগ যাত্রীদের।-

পিএসজিতে মেসিকে হিংসা করতেন এমবাপে: নেইমার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ১৭৬ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

বার্সেলোনা ছেড়ে ২০২১ সালে লিওনেল মেসি যোগ দিয়েছিলেন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। তবে মেসির পিএসজিতে যোগ দেয়ার বিষয়টা নিয়ে মোটেও খুশি ছিলেন না ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। এমনটাই দাবি করেছেন মেসি-নেইমারদের সাবেক সতীর্থ ব্রাজিলিয়ান তারকা নেইমার। তিনি জানিয়েছেন, এমবাপে মেসিকে হিংসা করতেন।২০১৭ সাল থেকে ফরাসি ক্লাবে খেলছিলেন এমবাপে। প্রথমে মোনাকো থেকে লোনে তাকে নিয়েছিল পিএসজি। পরে কিনে নেয় ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী এই তারকাকে। আবার বার্সেলোনা থেকে ব্রাজিল তারকা নেইমার ২০১৭ সালে যোগ দেন পিএসজিতে। ২০২১ সালে মেসিকে কেনে পিএসজি। কিন্তু মেসি যখন যোগ দিয়েছিলেন, তখন এমবাপে তাকে হিংসা করতে শুরু করেন বলে জানিয়েছেন নেইমার।ব্রাজিলের সাবেক বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার রোমারিওর একটি অনুষ্ঠানে যোগ দেন নেইমার। সেখানে তিনি জানিয়েছেন, তিন দেশের তিন ফুটবলারের পিএসজিতে একই সময়ে খেলার কথা। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতেন এমবাপে। বর্তমানে তিনি ফ্রান্স জাতীয় দলের অধিনায়ক। মেসি অধিনায়ক হিসেবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন পরেরবার (২০২২ সালে)। নেইমার খেলেন ব্রাজিলের হয়ে। তিনি পরের (২০২৬) বিশ্বকাপ খেলে অবসর নিতে চান। তবে, বিশ্বকাপ জিততে পারেননি এখনও।২০২৩ সালে পিএসজি ছাড়েন মেসি এবং নেইমার। মেসি যোগ দেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। নেইমার যোগ দেন সৌদি আরবের ক্লাব আল হিলালে। তিনি এমবাপে সম্পর্কে বলেন, ‘এমবাপের সঙ্গে আমার সমস্যা ছিল। ঝগড়াও হয়েছিল। তবে সে তখন বাচ্চা ছেলে। আমি ওর সঙ্গে কথা বলতাম, মজা করতাম। বলতাম একদিন সে সেরা ফুটবলার হবে। আমার বাসায় এসে খাওয়াদাওয়া করেছিল সে; কিন্তু মেসি পিএসজিতে আসার পর আমাদের সম্পর্ক বদলে যায়। সে চাইতো না আমি অন্য কারও সঙ্গে বেশি মেলামেশা করি। তাই মেসি আসার পর আমার সঙ্গে এমবাপের সম্পর্ক খারাপ হয়।

ট্যাগস :

পিএসজিতে মেসিকে হিংসা করতেন এমবাপে: নেইমার

আপডেট সময় : ০৩:৩৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫