ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

পিএমএল-এন-কে পরাজয় মেনে নিয়ে ইমরানের হাতে ক্ষমতা দেওয়ার আহ্বান:পিটিআই

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ৩২০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-কে পরাজয় মেনে নিয়ে ইমরান খানকে দেশ শাসন করতে দেওয়ার আহ্বান জানিয়েছে। দলটি সোশ্যাল মিডিয়া এক্সে (আগের টুইটার) একটি পোস্টে একথা জানিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবর।

পিটিআই বলেছে, পিএমএল-এন-এর জন্য সর্বোত্তম বিকল্প ‘আন্তরিকভাবে পরাজয় মেনে নেওয়া’ এবং পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে ‘দেশ গড়ার এবং পরিচালনার’ সুযোগ দেওয়া।

ভুল তথ্য বা প্রচারের বিষয়ে এক্সে পিটিআই-এর অফিসিয়াল অ্যাকাউন্টে পোস্ট করা স্ট্যাটাসে প্রশ্ন করা হয়েছে, ‘পিএমএল-এন-এর কেউ কি ব্যাখ্যা করতে পারবেন কীভাবে পিএমএল-এন মাত্র ১৭টি আসন জিতেছে। আর খবরের শিরোনামগুলোতে নওয়াজ শরিফের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে তাদের মতামত কী?’

পোস্টে, পিটিআই বেশ কয়েকটি পাকিস্তানি সংবাদপত্রের শিরোনামের ছবি সংযুক্ত করেছে। তাদের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরিফের নাম লেখা হয়েছে এবং পিএমএল-এন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে শাহবাজ শরিফের নাম ঘোষণা করেছে।

মরিয়ম আওরঙ্গজেব মঙ্গলবার জানিয়েছিলেন, নওয়াজ শরীফ তার ছোট ভাই এবং পিএমএল-এন সভাপতি শাহবাজ শরীফকে দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর জন্য মনোনীত করেছেন।

পিএমএল-এন-কে পরাজয় মেনে নিয়ে ইমরানের হাতে ক্ষমতা দেওয়ার আহ্বান:পিটিআই

আপডেট সময় : ০২:৪৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪