ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

পাহাড়ি টিলায় আনারস চাষে বাম্পার ফলন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ১৯৬ বার পঠিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের পাহাড়ের টিলায় বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে আনারস। আবহাওয়া আনারস চাষের অনুকূলে থাকায় চলতি বছর এ ফলের বাম্পার ফলন হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলাসহ, রাজনগর, কুলাউড়া, জুড়ি, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় চাষ হচ্ছে। এসব এলাকার পাহাড়-টিলার বুক চিড়ে গড়ে উঠছে আনারস বাগান। থোকা থোকা গাঢ় সবুজের পাখনায় ডানা মেলছে কাঁচাপাকা আনারস। এ বছর আবহাওয়া চাষের অনকূলে থাকায় আনারসের বাম্পার ফলন হয়েছে। সবচেয়ে বেশি আনারস চাষাবাদ হয়েছে শ্রীমঙ্গল উপজেলায়। এখানে হানিকুইন, জায়েন্ড কিউ ও ক্যালেন্ডার জাতের মধ্যে চাহিদা বেশি থাকায় হানিকুইন-বিলাতিজাতের আনারসই বেশি চাষ করা হয়েছে। এদিকে উৎপাদনের এ মৌসুমে ব্যাপকভাবে বাজারে উঠতে শুরু করেছে আনারস। আনারস কিনতে বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা ভিড় করছেন আড়ৎগুলোতে। চাহিদা ও উৎপাদন ভালো থাকায় প্রতিদিন প্রায় এক কোটি টাকার আনারস বিক্রি হচ্ছে। রমজানের শুরু থেকেই উৎপাদিত আনারসের ভালো দাম পেয়ে খুশি চাষিরাও। শ্রীমঙ্গলে লেবু, আনারস আড়ৎদার ব্যবসায়ী সমিতির সিনিয়র সদস্য মো. কামরুল হাসান বললেন, উৎপাদন ভালো হওয়ায় বাজারে আনারসের সরবরাহ প্রচুর। প্রতিদিন প্রায় কোটি টাকার বেচাকেনা হচ্ছে। আর শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা মো.মহি উদ্দিন জানান, পাহাড় টিলায় আনারসের ভালো ফলনের জন্য চাষিদের সার্বিক সহায়তা দেয়া হচ্ছে। কৃষি অফিসের তথ্যমতে, এ জেলায় এবছরে ১ হাজার ২১০ হেক্টর পাহাড়ের জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর উৎপাদন হয়েছে ২০ হাজার ৫৭০ টন।

পাহাড়ি টিলায় আনারস চাষে বাম্পার ফলন

আপডেট সময় : ০৩:৪৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩