ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo বড়ইয়ায় নিজস্ব অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করলেন সমাজসেবক আতিকুর রহমান আতিক Logo অন্ধকারে নিমজ্জিত মিনি পর্যটনখ্যাত ব্রাহ্মণবাড়িয়া টু বিজয়নগর সড়ক, ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা Logo বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট, শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবারের পারফরম্যান্স নিশ্চিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবার গৃহবন্দী, ৩ দিন অনাহারে শিশুসহ পরিবারের ৬ সদস্য  Logo ধামরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি Logo ইরান সংকটে ট্রাম্পের সামনে দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা, বলছে নিউইয়র্ক টাইমস Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন

পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ১২৩ বার পঠিত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে একটি সমঝোতা চুক্তির অগ্রগতি হচ্ছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে দুই দেশের মধ্যে ৬০ দিনের জন্য একটি খসড়া চুক্তি কার্যকর হতে পারে। ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই প্রতিশ্রুতি দেবে যে তারা একে অপরের ওপর কিংবা পরস্পরের মিত্রদের ওপর কোনো ধরনের হামলা চালাবে না। এছাড়া ইরান অঙ্গীকার করবে যে তারা যুক্তরাষ্ট্র বা তাদের মিত্রদের বিরুদ্ধে আগাম কোনো সামরিক পদক্ষেপ নেবে না। অন্যদিকে বার্তাসংস্থা এক্সিওস জানিয়েছে, এই সমঝোতার ফলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যকার সংঘাত বন্ধ হওয়ার পথও তৈরি হতে পারে। তবে শর্ত হিসেবে বলা হয়েছে, হিজবুল্লাহ যদি কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড বা হামলা চালায়, তাহলে ইসরায়েল পাল্টা হামলার অনুমতি পাবে। উল্লেখ্য, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিবাদে মার্চের শুরুতে ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। পরে এপ্রিলের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। যদিও অভিযোগ রয়েছে, যুদ্ধবিরতির পরও ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে অভিযান ও ঘরবাড়ি ধ্বংস অব্যাহত রাখে এবং হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ফাইবার অপটিক ড্রোন ব্যবহার করে ইসরায়েলি সেনাদের ওপর হামলা শুরু করে। এদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তি সম্পন্ন হলে ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেবে এবং সেখানে সব জাহাজ অবাধে চলাচল করতে পারবে। পাশাপাশি ওই পথে কোনো ধরনের টোল আদায় করা হবে না এবং প্রণালিতে পেতে রাখা মাইনও সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেবে তেহরান। এছাড়া ইরান ভবিষ্যতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলেও আশ্বাস দেবে বলে জানা গেছে।

সূত্র: ফার্স নিউজ

ট্যাগস :

পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত

আপডেট সময় : ০৬:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬